• ই-পেপার

এক দিন বাড়ল দ্বিতীয় পর্বের ইজতেমা, আখেরি মোনাজাত মঙ্গলবার

পুলিশের ৪ ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

অনলাইন ডেস্ক
পুলিশের ৪ ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

পুলিশের চার ডিআইজিসহ ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের সই করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া পুলিশ সদর দপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীমকে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে জানানো হয়, গত ২৮ জুন জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে এফডিএমএন কার্যালয়, এপিবিএনে বদলির যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।

বদলি হওয়া অন্য কর্মকর্তারা হলেন- পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে সিআইডিতে, অ্যান্টি টেরোরিজম ইউনিটের আবু আশ্রাফকে পাবনার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে, অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার শরিফ উদ্দিন আহমেদকে র‍্যাবে এবং শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআজি মো. কফিল উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে জাতি ক্ষতিগ্রস্ত হবে : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে জাতি ক্ষতিগ্রস্ত হবে : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, এই প্রজন্মের কাছ থেকে মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে জাতি ক্ষতিগ্রস্ত হবে। একইসঙ্গে পেশাগত কাজের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের মনে রাখতে হবে।

আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক মরহুম মো. আব্দুল কুদ্দুসের স্মরণে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

এ সময় তিনি সরকারের ৩১ দফা বাস্তবায়নে চিকিৎসক ও কর্মকর্তাসহ সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সভায় সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, মুক্তিযুদ্ধ জাতির জীবনে বারবার আসে না, তবে গণ-অভ্যুত্থানের পুনরাবৃত্তি ঘটে।

তিনি বলেন, ‘নির্বাচনের আগে অনেকে অনেক কথা বললেও বিএনপিকে বেছে নিয়েছে জনগণ।’

নিকোটিন পাউচ বাজারজাতকরণে মরিয়া কম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার

নিজস্ব প্রতিবেদক
নিকোটিন পাউচ বাজারজাতকরণে মরিয়া কম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
সংগৃহীত ছবি

জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিকোটিন পাউচের মান প্রণয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

ট্যোবাকো অ্যান্ড ট্যোবাকো প্রোডাক্ট টেকনিক্যাল কমিটি গঠনের মাধ্যমে সংস্থাটি এটি করছে। যেখানে সরকারের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি) এবং তামাকবিরোধী সংস্থাগুলোর কোনো প্রতিনিধিত্ব নেই।

অথচ এ কমিটিতে তামাক কম্পানি যুক্ত রয়েছে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রণীত ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোলের (এফসিটিসি) আর্টিক্যাল ৫ দশমিক ৩ লঙ্ঘন বলে জানিয়েছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা) এবং অ্যান্টি-টোবাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা)।

মঙ্গলবার (২১ জুলাই) সংগঠন দুটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জনস্বাস্থ্যের জন্য নিকোটিন পাউচ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তামাক কম্পানি নিকোটিন পাউচকে ‘তুলনামূলক কম ক্ষতিকর’ বলে দাবি করলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) স্পষ্টভাবে সতর্ক করেছে যে, নিকোটিন পাউচে তামাকপাতা না থাকলেও এতে উচ্চমাত্রার নিকোটিন থাকে, যা তীব্র আসক্তি সৃষ্টি করে। শিশু-কিশোরদের মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত করাসহ হৃদ্‌রোগ ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায়।

সংস্থাটির তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী এসব পণ্যের সবচেয়ে বড় গ্রাহক হয়ে উঠছে কিশোর ও তরুণ প্রজন্ম। ইতোমধ্যে সিঙ্গাপুর, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস, রাশিয়াসহ কমপক্ষে ১৬টি দেশ তাদের জনস্বাস্থ্য ও তরুণদের মাঝে আসক্তি রোধে নিকোটিন পাউচ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।

এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় প্রজ্ঞার নির্বাহী পরিচালক এ বি এম জুবায়ের বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এটি নিষিদ্ধের প্রস্তাব করা হলেও সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনে তা বিবেচনা করা হয়নি। এখন পণ্যটি বাজারজাতকরণের প্রক্রিয়া চলছে। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নিকোটিন পাউচ নিষিদ্ধ করতে হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর। অথচ সরকারি প্রতিষ্ঠান কর্তৃক নিকোটিন পাউচের জাতীয় মান প্রণয়নের উদ্যোগ প্রধানমন্ত্রীর ঘোষণার সরাসরি পরিপন্থী বলে মনে করে প্রজ্ঞা-আত্মা।

১১ ব্যাংক ও এক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি

ক্ষুদ্র উদ্যোগে ২৮০০ কোটি টাকার ঋণ গ্যারান্টি দিচ্ছে পিকেএসএফ

নিজস্ব প্রতিবেদক
ক্ষুদ্র উদ্যোগে ২৮০০ কোটি টাকার ঋণ গ্যারান্টি দিচ্ছে পিকেএসএফ
ছবি : কালের কণ্ঠ

দেশে স্বল্প আয়ের মানুষদের উদ্যোক্তায় রূপান্তর ও প্রান্তিক পর্যায়ে অর্থায়ন সহজ করতে বড় উদ্যোগ নিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। সংস্থাটির বাস্তবায়নাধীন ‘ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম (সিইএস)’-এর আওতায় ১১টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে পৃথক ১২টি ক্রেডিট গ্যারান্টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ চুক্তির ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো পিকেএসএফের বিভিন্ন সহযোগী সংস্থার মাধ্যমে ক্ষুদ্র উদ্যোগ অর্থায়ন কার্যক্রমে মোট ২ হাজার ৮০০ কোটি টাকার গ্যারান্টিযুক্ত ঋণ বিতরণ করতে পারবে।

রাজধানীর আগারগাঁওস্থ পিকেএসএফ ভবন-১-এ আয়োজিত এক অনুষ্ঠানে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। পিকেএসএফের পক্ষে প্রতিষ্ঠানের উপব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ হাসান খালেদ এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পক্ষে নিজ নিজ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বা উপব্যবস্থাপনা পরিচালকেরা চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষরকারী বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো হলো ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, এনসিসি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, ঢাকা ব্যাংক, মধুমতি ব্যাংক, সীমান্ত ব্যাংক এবং দ্য ইউএই-বাংলাদেশ ইনভেস্টমেন্ট কম্পানি লিমিটেড (ইউবিকো)।

অনুষ্ঠানে পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের বলেন, ‘দেশের স্বল্প আয়ের মানুষদের উদ্যোক্তায় রূপান্তরের যে উদ্যোগ পিকেএসএফ গ্রহণ করেছে, তার সফল বাস্তবায়নে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ত করতেই এ স্কিম চালু করা হয়েছে।’

তিনি বলেন, এ কাঠামোর আওতায় ব্যাংক থেকে ঋণ নিয়ে পিকেএসএফের সহযোগী সংস্থাগুলো তা সরাসরি প্রান্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে বিতরণ করবে। আর ব্যাংক ঋণের প্রয়োজনীয় গ্যারান্টি বা জামানত দেবে পিকেএসএফ। একই সঙ্গে ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পিকেএসএফ নিবিড় তদারকি বজায় রাখবে।

তিনি আরও আশা প্রকাশ করেন, ব্যাংকিং খাতের অর্থকে সরাসরি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিয়ে দেশের অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত প্রবৃদ্ধি নিশ্চিত করতে এই স্কিম কার্যকর ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১ জুলাই আনুষ্ঠানিকভাবে সিইএস’র কার্যক্রম শুরু হয়। বাস্তবায়নের প্রথম বছরে ১০টি ব্যাংক ও ১টি আর্থিক কোম্পানির চুক্তি হয়, যার মধ্যে ৬টি ব্যাংক ও ১টি আর্থিক কোম্পানি ইতোমধ্যে পিকেএসএফের ২৬টি সহযোগী সংস্থার মাধ্যমে মোট ১ হাজার ৮২ কোটি টাকা বিতরণ করেছে।

এক দিন বাড়ল দ্বিতীয় পর্বের ইজতেমা, আখেরি মোনাজাত মঙ্গলবার | কালের কণ্ঠ