• ই-পেপার

সরকার পঁচা চাল আমদানি করছে : রিজভী

পুলিশের দুই অতিরিক্ত আইজিপিকে গ্রেড-১ পদে পদোন্নতি

অনলাইন ডেস্ক
পুলিশের দুই অতিরিক্ত আইজিপিকে গ্রেড-১ পদে পদোন্নতি

পুলিশের দুই অতিরিক্ত আইজিপিকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়েছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল বৃহস্পতিবার (৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

গ্রেড-১ পদে পদোন্নতিপ্রাপ্তরা হচ্ছেন- হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন।

জনস্বার্থে জারীকৃত এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে।

মন্ত্রিসভায় বিদেশি বিনিয়োগ প্রণোদনা নীতিমালা অনুমোদন

অনলাইন ডেস্ক
মন্ত্রিসভায় বিদেশি বিনিয়োগ প্রণোদনা নীতিমালা অনুমোদন

‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’ অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার (৪ জুন) অনুষ্ঠিত মন্ত্রিসভার নবম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ প্রস্তাব উপস্থাপন করা হয়।

বৈঠকে বলা হয়, প্রণোদনা প্রদানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিসহ সকল বাংলাদেশি নাগরিককে এফডিআই আনয়নে অবদান রাখার লক্ষ্যে সরকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রণোদনা স্কিম নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

এছাড়াও, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রস্তাবের আলোকে সভায় ‘বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। 

এতে বলা হয়েছে, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃক মুনাফাভিত্তিক বা অ-মুনাফাভিত্তিক কম্পানি বা সংগঠন গঠন এবং কম্পানি বা সংগঠনের শেয়ার অর্জন ও ধরনের বিধান অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮-এর সংশোধন করা প্রয়োজন।

ড. খলিলুর রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় মন্ত্রিসভার বৈঠকে অভিনন্দন জানানো হয়। 

বায়ুদূষণে ঢাকা আজ ষষ্ঠ, শীর্ষে জাকার্তা

অনলাইন ডেস্ক
বায়ুদূষণে ঢাকা আজ ষষ্ঠ, শীর্ষে জাকার্তা

বায়ুদূষণের তালিকায় রাজধানী ঢাকা আজ ষষ্ঠ। অন্যদিকে, দূষণের শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। শুক্রবার ( ৫ জুন) সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

বায়ুমান সূচক অনুযায়ী, দূষণমাত্রার তালিকায় জাকার্তার স্কোর হচ্ছে ১৭৫ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনসাসা। কিনসাসার বায়ুমান স্কোর ১৫৮ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আরো পড়ুন
‘আমি আওয়ামী দোসর—আওয়ামী মানে জনগণ, আমি জনগণের দোসর’

‘আমি আওয়ামী দোসর—আওয়ামী মানে জনগণ, আমি জনগণের দোসর’

 

তৃতীয় অবস্থানে রয়েছে চীনের চেংডু এবং এর স্কোর ১৪৭ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর। এ ছাড়া তালিকার ৪ নম্বরে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু। যার বায়ুমান স্কোর ১৩৭। এরপরের অবস্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর। যার বায়ুমান স্কোর ১৩১।

অপরদিকে স্কোর ১১৫ নিয়ে তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

আরো পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত

সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত

 

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। এ ছাড়া ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

আরো পড়ুন
ভেঙে গেল জার্মান তারকার দুই দশকের সংসার

ভেঙে গেল জার্মান তারকার দুই দশকের সংসার

 

এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

ঢাকাসহ ৮ জেলার জন্য সতর্কবার্তা, বজ্রবৃষ্টির শঙ্কা

অনলাইন ডেস্ক
ঢাকাসহ ৮ জেলার জন্য সতর্কবার্তা, বজ্রবৃষ্টির শঙ্কা

ঢাকাসহ দেশের আট জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

শুক্রবার (৫ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সরকার পঁচা চাল আমদানি করছে : রিজভী | কালের কণ্ঠ