• ই-পেপার

বিচারপতি সৈয়দ মোহাম্মদ হোসেনের ৩০তম মৃত্যুবার্ষিকী কাল

জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩

অনলাইন ডেস্ক
জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩

জুনে সারা দেশে ৫৩২ সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ৩২৩ জন আহত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল এ তথ্য জানিয়েছে। 

সংস্থাটি জানায়, এ মাসে রেলপথে ৫৩ দুর্ঘটনায় ৪৫ জন নিহত ও ৮ জন আহত হয়েছে। নৌ পথে ৫টি দুর্ঘটনায় নিহত ৫ জন ও আহত ০৫ জন হয়েছে। সড়ক, রেল ও নৌ-পথে ৫৯০টি দুর্ঘটনায় নিহত হয়েছে ৫১৩ জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছে ১ হাজার ৩৩৬ জন। 

সংগঠনটি জানিয়েছে, দেশের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে তারা এই রিপোর্ট তৈরি করেছে। সংগঠনটির তথ্য মতে; এই সময়ে ১৭২টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৩ জন নিহত, ১৩২ জন আহত হয়েছে; যা মোট দুর্ঘটনার ৩২.৩৩ শতাংশ, নিহতের ৩৭.৩৬ শতাংশ ও আহতের ৯.৯৭ শতাংশ। এই মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে চট্টগ্রাম বিভাগে। ১২৮টি সড়ক দুর্ঘটনায় ১২৬ জন নিহত ও ৩৭৩ জন আহত হয়েছে। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে। ২৫টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে।

সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত বার্তায় বলা হয়েছে, সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির মধ্যে ২২ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ১১৬ জন চালক, ৮২ জন পথচারী, ২৯ জন পরিবহন শ্রমিক, ৮৭ জন শিক্ষার্থী, ১০ জন শিক্ষক, ৫২ জন নারী, ৫৫ জন শিশু, ১ জন সাংবাদিক, ১ প্রকৌশলী এবং ১০ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় মিলেছে। তাদের মধ্যে নিহত হয়েছে- ২ জন পুলিশ সদস্য, ১ জন সেনাবাহিনী সদস্য, ১ জন প্রকৌশলী, ১১১ জন বিভিন্ন পরিবহনের চালক, ৭১ জন পথচারী, ৪৫ জন নারী, ৪৭ জন শিশু, ৬০ জন শিক্ষার্থী, ১১ জন পরিবহন শ্রমিক, ১০ জন শিক্ষক, ও ০৯ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।

এ সময় সড়ক দুর্ঘটনায় সংগঠিত ৭৯৫টি যানবাহন শনাক্ত হয়েছে। এতে দেখা যায়, ২৬.৭৯ শতাংশ মোটরসাইকেল, ২৫.২৮ শতাংশ ট্রাক-পিকাপ-কাভার্ডভ্যান ও লরি, ১৭.৩৫ শতাংশ বাস, ১৪.৯৬ শতাংশ ব্যাটারিচালিত রিক্সা ও ইজিবাইক, ৫.২৮ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা, ৪.১৫ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা, ৬.১৬ শতাংশ কার-জিপ-মাইক্রোবাস সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে।

সংগঠিত মোট দুর্ঘটনার ২৭.৬৩ শতাংশ গাড়ি চাপা বা ধাক্কা দেওয়ার ঘটনা, ৪৩.২৩ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ২০.৬৭ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, ৭.১৪ শতাংশ বিবিধ কারনে, ০.১৮ চাকায় ওড়না পেঁচিয়ে এবং ১.১২ শতাংশ ট্রেন-যানবাহনের সংঘর্ষে ঘটে।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, এই মাসে সংগঠিত মোট দুর্ঘটনার ৪৪.৭৩ শতাংশ জাতীয় মহাসড়কে, ২৮.৩৮ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ২০.৬৭ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে। এছাড়া সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার ৪.১৩ শতাংশ ঢাকা মহানগরীতে, ০.৯৩ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে ও ১.১২ শতাংশ রেলক্রসিংয়ে সংগঠিত হয়েছে।

অর্ধেক হচ্ছে সরকারি চাকরিজীবীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ভাতা

অনলাইন ডেস্ক
অর্ধেক হচ্ছে সরকারি চাকরিজীবীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ভাতা

সরকারি চাকরিজীবীদের গাড়ির রক্ষণাবেক্ষণ বাবদ মাসিক ভাতা ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকা নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এ-সংক্রান্ত একটি প্রস্তাবে ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান অনুমোদন দিয়েছেন।

এ বিষয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বলে জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জাকির হোসেনের সই করা চিঠিতে বলা হয়েছে, সীমিত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নিয়ে আসা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাগণ যারা সুদমুক্ত ঋণ গ্রহণের পর গাড়িসেবা নগদায়নের আওতায় মোটর রক্ষণাবেক্ষণ ব্যয় হিসেবে যে আর্থিক সহায়তা পাচ্ছেন তা কিছুটা হ্রাস করার সুযোগ রয়েছে।

চিঠিতে আরও বলা হয়, 'মোটরযান রক্ষণাবেক্ষণ ব্যয় মাসিক ৫০ হাজার টাকার পরিবর্তে ২৫ হাজার টাকা হারে নির্ধারণের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী সদয় নির্দেশনা রয়েছে।'

বর্তমানে উপসচিব থেকে অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তারা ব্যক্তিগত গাড়ি কেনার জন্য সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ নিতে পারেন। পাশাপাশি, ওই গাড়ির রক্ষণাবেক্ষণ বাবদ তারা প্রতি মাসে ৫০ হাজার টাকা করে ভাতা পান।

প্রশাসনের প্রায় ২ হাজার ৪০০ কর্মকর্তা বর্তমানে এ সুবিধা ভোগ করছেন।

হজযাত্রীদের বিমান ভাড়া ৯৮ হাজার টাকা করার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
হজযাত্রীদের বিমান ভাড়া ৯৮ হাজার টাকা করার প্রস্তাব
সংগৃহীত ছবি

পবিত্র হজ মৌসুমে আগামী বছর থেকে হজযাত্রীদের বিমান ভাড়া জনপ্রতি ৯৮ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। সবশেষ ২০২৬ সালের হজ মৌসুমে জনপ্রতি বিমান ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। সেই তুলনায় ইউএস-বাংলার এই প্রস্তাব অনুমোদিত হলে হজের বিমান ভাড়া কমবে প্রায় ৫৬ হাজার ৮৩০ টাকা, যা হজের মোট প্যাকেজ মূল্য উল্লেখযোগ্য হারে কমিয়ে আনবে।

মঙ্গলবার (১৪ জুলাই) সরকরের অনুমতি চেয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি চিঠি দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, ‘বর্তমান সরকারের হজের ব্যয় কমানোর যে অঙ্গীকার, তা বাস্তবায়নে আমাদের চেষ্টা অব্যাহত আছে। হজের বিমান ভাড়া নিয়ে এমন প্রতিযোগিতা হওয়াটা ভালো। ইউএস-বাংলার এই প্রস্তাবটি বিমান ভাড়া কমানোর দর-কষাকষির ক্ষেত্রে আমাদের জন্য একটি বড় ‘প্লাস পয়েন্ট।’

ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, চিঠিতে ইউএস-বাংলা উল্লেখ করেছে, বাংলাদেশের স্বল্প আয়ের ধর্মপ্রাণ মুসলমানরা যাতে আসন্ন হজ মৌসুমে সাশ্রয়ী ব্যয়ে পবিত্র হজ পালন করতে পারেন, সেজন্য হজ ফ্লাইটের সমস্ত শর্ত মেনে নেট ভাড়া জনপ্রতি ৯৮ হাজার টাকায় তারা ফ্লাইট পরিচালনা করতে ইচ্ছুক। তারা আরো জানিয়েছে, সরকার নীতিগত অনুমোদন দিলে তারা সৌদি আরবের সিভিল এভিয়েশন অথরিটির (জিএসিএ) কাছ থেকে দ্রুততম সময়ে প্রয়োজনীয় অনুমতি সংগ্রহ করবে।

প্রতি বছর বাংলাদেশ থেকে মূলত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি আরবের সরকারি বিমান সংস্থা সাউদিয়া এবং বেসরকারি ফ্লাইনাস এয়ারলাইন্স হজযাত্রী পরিবহন করে আসছে। বেসরকারি এয়ারলাইন্স হিসেবে ইউএস-বাংলা যুক্ত হলে বাজারে একচেটিয়া ভাব কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানতে চাইলে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, ‘আমরা সব সময় হজের বিমান ভাড়া সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার দাবি জানিয়ে আসছি। ইউএস-বাংলা এয়ারলাইন্স ধর্ম মন্ত্রণালয়ে যে প্রস্তাব দিয়েছে, তা অত্যন্ত ইতিবাচক। আজ বিকেলের বৈঠকে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব।’

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৭ সালের হজ প্যাকেজ চূড়ান্ত করতে আজ মঙ্গলবার সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ হজ সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে আজ বিকেল ৪টায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ আনুষ্ঠানিকভাবে ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করবেন। সেখানে বিমান ভাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে।

গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক
গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

দেশে গত ৬ দিন টানা বৃষ্টি ঝরেছে। ফলে গরম তেমন একটা অনুভূত হয়নি। তবে আগামী দুই দিন দেশে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। 

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল সকাল ৯টার মধ্যে প্রথম ২৪ ঘণ্টায় সারা দেশে রাত ও দিনে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এ ছাড়া পরবর্তী ২৪ ঘণ্টায় সামান্য বাড়াতে পারে। 

এদিকে আগামী ২৪ ঘণ্টার বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল বুধবার সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস আরো জানায়, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাংশে সক্রিয় এবং দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজমান রয়েছে। 

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায় ১১০ মিলিমিটার। 

বিচারপতি সৈয়দ মোহাম্মদ হোসেনের ৩০তম মৃত্যুবার্ষিকী কাল | কালের কণ্ঠ