চট্টগ্রাম ১৫ আসনের ঐক্যজোট প্রার্থী ও জামায়াত ইসলামীর নেতা আ ন ম শামশুল ইসলাম ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। এই প্রার্থী বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। তাঁর পক্ষে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমির জাফর সাদেক। দুপুরে জাফর সাদেক নিজের বাসভবনে স্থানীয় সাংবাদিকদের ডেকে নিয়ে ভোট বর্জনের ঘোষণা দেন। জাফর সাদেক বলেন, ভোটের আগের রাতেই নৌকার লোকজন ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি করে রেখেছিল। সকালে আমাদের এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। আমাদের ভোটাররা সকালে কেন্দ্রে গেলেও ব্যালট না থাকায় ভোট দিতে পারেনি। এই নির্বাচনের সাধারণ ভোটাররা ভোট দিতে পারছেন না। ভোট কারচুপি করে নৌকার লোকজন জোরপূর্বক বাক্স ভর্তি করার প্রতিবাদে জামায়াতে ইসলামীর নেতা ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা আ ন ম শামশুল ইসলামের পক্ষে ভোট বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।