বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী তোফায়েল আহমেদ শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এ পরিবেশে অব্যাহত থাকবে এবং বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলেও তিনি মত প্রকাশ করেন। আজ রবিবার সকাল ৮টার দিকে শহরের বাংলাস্কুল ভোটকেন্দ্রে সদর আসনের বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী তোফায়েল আহমেদ ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। গণমাধ্যমকর্মীদের তোফায়েল বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং এ পরিবেশে অব্যাহত থাকবে। বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। ২৪০টি আসনেই আওয়ামী লীগ জয়ী হবে।’ সকাল থেকেই স্থানীয় ভোটকেন্দ্রগুলোতে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়।