বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের মোরেলগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। শীতের সকাল হলেও রবিবার বেলা ৮টা থেকে লাইনে দাঁড়িয়ে গেছেন ভোটাররা। কেন্দ্রের অদূরে ভোটারদের নম্বর প্রদানের কাজও চলছে। এখানে নৌকা প্রতীকের ডা. মোজাম্মেল হোসেন, ধানের শীষের আব্দুল আলীম, লাঙ্গলের সোমনাথ দে, কাস্তে প্রতীকের শরিফুজ্জামান, হাতপাখার আব্দুল মজিদ ও বিএনএফ’র টেলিভিশন প্রতীকের প্রার্থী রিয়াদুল ইসলাম আফজাল ভোটে লড়াই করছেন। এখানে মোট ভোটার ২ লাখ ১৫ হাজার ৫৪৯ জন। বিগত দিনের ভোটের হিসেবে এখানে আওয়ামী লীগের ভোট প্রায় দেড় লাখ। জামায়াত-বিএনপির ৮০ হাজার। জাতীয় পার্টির ২৫হাজার ও হাতপাখা (ইসলামী আন্দোলন) এর প্রায় ১২ হাজার ভোট রয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী ভোট কেন্দ্র ও এর আশপাশ এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রয়েছে।