• ই-পেপার

শ্যামলীতে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত

এভিয়েশন ও পর্যটন সাংবাদিকতাকে আরও গতিশীল করতে বাটজার মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
এভিয়েশন ও পর্যটন সাংবাদিকতাকে আরও গতিশীল করতে বাটজার মতবিনিময় সভা
সংগৃহীত ছবি

বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বাটজা) সদস্যদের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে বাটজার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সভায় সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বাটজার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, এভিয়েশন ও পর্যটন খাতভিত্তিক বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে উপস্থিত সদস্যরা মতবিনিময় করেন।

বাটজার আহ্বায়ক আলীমুজ্জামান সাফওয়ানের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সদস্য সচিব ইমন চৌধুরী।

অনুষ্ঠানে বাটজার স্থায়ী সদস্য ও আহ্বায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বিমানের ক্যাপ্টেন আহমেদ ইমরান। তিনি এভিয়েশন ও পর্যটন খাতের উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন এবং এ খাতের টেকসই উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দেশের এভিয়েশন ও পর্যটন খাতের উন্নয়নে পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখতে সবাই একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে সদস্যদের অংশগ্রহণে এক আন্তরিক মিলনমেলা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।

মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, অস্ত্রসহ হামলাকারী আটক

নিজস্ব প্রতিবেদক
মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, অস্ত্রসহ হামলাকারী আটক
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুর ১০ নম্বরে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম সিজু। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হামলার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার হাতে ধরা পড়েন সন্দেহভাজন এক ব্যক্তি। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। তাঁর কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

মিরপুর থানার ওসি হাফিজুর রহমান গুলির ঘটনা ও একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামলার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে জানা গেছে, পূর্ববিরোধের জেরে এ হামলা চালানো হয়। হামলাকারী ছিল দুজন, অন্যজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গুলিবিদ্ধ সাইফুল ইসলামের শরীরে আজ বুধবার অস্ত্রোপচার হবে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল।

পুলিশ সূত্র জানায়, গতকাল রাত সাড়ে ৯টার দিকে মিরপুর ১০ নম্বরের চৌরঙ্গী মার্কেট এলাকার ৯৬ নম্বর বাসার প্রধান ফটকের সামনে গুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাইফুল ইসলাম মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তাঁকে লক্ষ্য করে এক ব্যক্তি পর পর চার রাউন্ড গুলি ছোড়েন। 

কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু
ফাইল ছবি

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে শেখ আহমেদ আলী (৪৫) নামের এক অসুস্থ কারাবন্দির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাত ৯টা ২০ মিনিটে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারা সূত্রে জানা যায়, শেখ আহমেদ আলী চেকসংক্রান্ত মামলায় বন্দি ছিলেন। তার বাবার নাম শেখ সরদার আলী।

জানা গেছে, ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশক্রমে কারারক্ষী মো. হাসানসহ কয়েকজন কারারক্ষী অসুস্থ কারাবন্দি শেখ আহমেদ আলীকে মঙ্গলবার রাতে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ৯টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

রাজধানীতে স্ত্রীর হাতে স্বামী খুন, স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে স্ত্রীর হাতে স্বামী খুন, স্ত্রী আটক
প্রতীকী ছবি

রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় মঙ্গলবার (৭ জুলাই) সকালে স্ত্রীর রডের আঘাতে মো. সুমন (৪২) নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী নাসিমা বেগমকে আটক করেছে পুলিশ। নিহত সুমন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী ছিলেন বলে জানা গেছে।

নাসিমা বেগমই গুরুতর আহত অবস্থায় সুমনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সুমনকে পরীক্ষা-নীরিক্ষা করে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নাসিমা সাংবাদিকদের জানান, তার স্বামী প্রতিদিনই বাসায় বাথরুমে বসে মাদক সেবন করে। সোমবার রাতে বাসার খরচ চালানোর জন্য রাখা ১৫ শ টাকা পাচ্ছিলাম না। সে ওই টাকা নিয়ে মাদক কিনে সেবন করছিল। এসব নিয়ে আজ সকাল ১১টার দিকে বাসায় ঝগড়াঝাটি হয়। তখন সুমন আমাকে মারধর করে এবং একটি রড নিয়ে আমাকে মারার চেষ্টা করে, তখন ফেরাতে গিয়ে দস্তাদস্তির সময়ে ওই রডটি তার বুকে লেগে গিয়ে রক্তাক্ত জখম হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে এলে সেখানকার চিকিৎসক দুপুর ১টায় মৃত ঘোষণা করেন। নাসিমা ছিল সুমনের দ্বিতীয় স্ত্রী। তার প্রথম স্ত্রী ডলি আক্তার একই এলাকার অন্য একটি বাসায় ভাড়া থাকেন।

হবিগঞ্জ জেলার কমলগঞ্জ উপজেলার ডালুগাছ বাজারের নবী মিয়ার ছেলে। বর্তমানে নাজিমউদ্দীন রোড জমিদার গলি ভাড়া বাসায় থাকতেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এসআই মো. সেলিম বলেন, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি বংশাল থানাকে অবগত করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বংশাল থানার ইন্সপেক্টর (তদন্ত) রমেশ রায় কালের কণ্ঠকে জানান, এ ঘটনায় সুমনের স্ত্রীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনাটি কিভাবে ঘটেছে সেসব বিষয়ে তদন্ত করা হচ্ছে। 

সুমনের গ্রামের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডালুগাছ বাজার এলাকায়। বাবার নাম নবী মিয়া। বংশালের নাজিমুদ্দিন রোডের জমিদার গলির একটি বাসায় ভাড়া থাকেন তারা। এদিকে ঢাকা মেডিক্যালে সুমনের প্রথম স্ত্রী ডলি আক্তার সাংবাদিকদের বলেন, সুমন মাদকাসক্ত ছিলেন। মাদকসেবন ও পারিবারিক বিষয় নিয়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সুমনের কলহ চলছিল। এসব বিষয় নিয়ে সে (নাসিমা বেগম) আমার স্বামীকে হত্যা করেছে। 

শ্যামলীতে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত | কালের কণ্ঠ