• ই-পেপার

ব্যথামুক্ত সন্তান প্রসব সেবা শুরু আদ্-দ্বীন হাসপাতালে

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

অনলাইন ডেস্ক
শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নানা প্রয়োজনে মানুষ দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পায় সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব। তাই চলুন জেনে নেওয়া যাক শুক্রবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব শপিং সেন্টার
আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চক বাজার, বাবু বাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট।

যেসব দর্শনীয় স্থান বন্ধ
সামরিক জাদুঘর : এটি বিজয় সরণিতে অবস্থিত। প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও : বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকে। শনি থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশমূল্য জনপ্রতি ৫ টাকা। এ ছাড়া শনি ও রবিবার সন্ধ্যা ৬টা থেকে ১০ টাকার টিকিটের বিনিময়ে টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণ করা যায়।

শিশু একাডেমি জাদুঘর : শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে।

ঢাকায় মেঘলা থাকবে আকাশ, বৃষ্টি হবে কি

অনলাইন ডেস্ক
ঢাকায় মেঘলা থাকবে আকাশ, বৃষ্টি হবে কি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। 

শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা। সেই সঙ্গে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। 

ডিএমপির ৬ কর্মকর্তাকে বদলি

অনলাইন ডেস্ক
ডিএমপির ৬ কর্মকর্তাকে বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

কর্মকর্তাদের মধ্যে মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম মিজানুর রহমানকে ডিএমপির আইসিটি বিভাগে, গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আল আমিন হোসাইনকে গোয়েন্দা রমনা জোনে, লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু সাঈদকে মোহাম্মদপুর জোনে, মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এ এম ফজল-ই-খুদাকে গোয়েন্দা পল্লবী জোনে, অর্থ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদ হোসেনকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশনে এবং ট্রাফিক সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার জান্নাতুল ফেরদৌসকে এইচআরডি বিভাগের ট্রেনিং এ বদলি করা হয়েছে।

বাংলাদেশ বিমান বাহিনী ও মার্কিন সেনাবাহিনীর যৌথ যন্ত্রসংগীত পরিবেশনা

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ বিমান বাহিনী ও মার্কিন সেনাবাহিনীর যৌথ যন্ত্রসংগীত পরিবেশনা

মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর অর্কেস্ট্রা এবং যুক্তরাষ্ট্রের ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশন ব্যান্ডের মনোমুগ্ধকর যৌথ যন্ত্রসংগীত পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে এ পরিবেশনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর অর্কেস্ট্রা ও যুক্তরাষ্ট্রের ব্যান্ড যৌথভাবে দেশাত্মবোধক, সমসাময়িক ও জনপ্রিয় বিভিন্ন যন্ত্রসংগীত পরিবেশন করে। দুই দেশের সশস্ত্র বাহিনীর বিদ্যমান পেশাগত সহযোগিতা, পারস্পরিক আস্থা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় এ ধরনের যৌথ সাংস্কৃতিক আয়োজন ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, বাংলাদেশ বিমান বাহিনীর সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন), বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌপ্রধান (পরিচালন), বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়কসহ সামরিক ঊর্ধ্বতন ও দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যথামুক্ত সন্তান প্রসব সেবা শুরু আদ্-দ্বীন হাসপাতালে | কালের কণ্ঠ