কৌতূহলের কারণে কিশোরী যখন বাইরের পৃথিবীটাকে ছুঁতে চায় তখনই বিপত্তির শুরু। কঠিন মুহূর্তগুলোতে তারা যখন সান্ত্বনা খুঁজে বেড়ায় তখন অনেকেরই কদর্য রূপ কিশোরীরা দেখতে পায়। পরিবারের চেনা গণ্ডি থেকে শুরু করে সব জায়গায় তারা অচেনা বিপদে পড়ে। পরিবারের ভেতরকার বৈষম্যও তাদের মনোজগতে প্রভাব ফেলে। একজন কিশোরী যখন বড় হয় তখন সে যে সমস্যা পার করে তাই তুলে ধরা হয়েছে এ গ্রন্থে। লুবনা ইয়াসমিনের এটা প্রথম বাংলা গবেষণা গ্রন্থ। গ্রাফোসম্যান পাবলিকেশন্স থেকে প্রকাশিত বইটির দাম ১৫০ টাকা।