• ই-পেপার

হিলিতে ১১৯৯ বোতল ফেনসিডিল ও ৯ শ গ্রাম গাঁজা উদ্ধার

ডিমলায় বজ্রাঘাতে এক যুবকের মৃত্যু

নীলফামারী সংবাদদাতা
ডিমলায় বজ্রাঘাতে এক যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

নীলফামারীর ডিমলায় বজ্রাঘাতে রবিউল আলম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা ৬ টায় উপজেলার নাউতারা নিজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত রবিউল  (৪০) একই এলাকার নুর ইসলামের ছেলে। 

স্থানীয়রা জানান, সন্ধ্যায় তীব্র ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। এসময় মাঠে কাজ শেষ করে বাড়ি ফিরছিল রবিউল। ফেরার পথে বজ্রাঘাতে তার মৃত্যু হয়। 

নাউতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ জানান, সন্ধ্যায় প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়। পরে বজ্রাঘাতে রবিউল নিহত হন।

যশোরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ৬ জন আটক

বাগারপাড়া (যশোর) প্রতিনিধি
যশোরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ৬ জন আটক
সংগৃহীত ছবি

যশোরের বাঘারপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে যশোর-নড়াইল মহাসড়কের রোস্তমপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে উপজেলার রোস্তমপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিল বের হয়। এতে উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেনের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা শেখ হাসিনা ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফরাজীর নামে বিভিন্ন স্লোগান দেন।

বাঘারপাড়া থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। বিকেল আনুমানিক ৪টার দিকে কয়েকটি মাইক্রোবাসে করে লোকজন এসে মিছিল শুরু করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে।

এ সময় অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে ছয়জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন বরিশালের জিহাদ হাওলাদার (১৯), যশোর কোতোয়ালি এলাকার ইয়াসিন আরাফাত নিরব (১৬), বাঘারপাড়ার ভিটাবল্যার প্রিন্স (১৮), শাহারিয়ার আহম্মেদ স্বাধীন (১৭), তনয় (১৫) ও তামিম ইকবাল (১৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজালাল আলম বলেন, ‘ঘটনাস্থল থেকে ছয়জনকে থানায় আনা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।’

ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইয়েরও মৃত্যু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইয়েরও মৃত্যু
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফুটবল খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৪ জুন) সকালে আড়াইহাজার উপজেলার কলাগাছিয়া এলাকায় এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলো রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাব পশ্চিমপাড়া এলাকার আবুবকর সিদ্দিকের ছেলে আকিবুল ইসলাম (১১) ও সোয়াইফ (৯)।

পরিবার সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে বুধবার বিকেলে তার মায়ের সঙ্গে নানির বাড়ি আড়াইহাজারের কলাকাইচ্ছা এলাকায় বেড়াতে যায় তারা। সেখানে (বৃহস্পতিবার) সকালে বাড়ির পাশে ফুটবল খেলছিল তারা। বল পানিতে পড়ে গেলে বল তুলতে গিয়ে প্রথমে ছোট ভাই পানিতে তলিয়ে যায়। তাকে বাঁচাতে বড় ভাই পানিতে ঝাঁপ দিলে সেও পানিতে তলিয়ে যায়। এক পর্যায়ে বাড়ির লোকজন তাদের খুজতে গিয়ে না পেয়ে পুকুরে পানিতে বল দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে পুকুরের তলা থেকে একে একে দুই ভাইকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন জানান, পুলিশকে কোনো তথ্য না দিয়েই লাশ তাদের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কেরাব পশ্চিমপাড়া এলাকার বাড়ি নিয়ে গেছে নিহতদের স্বজনরা।

মেয়েকে অপহরণের অভিযোগ পুলিশ সদস্যের, মেয়ে বললেন—‘স্বামীর সঙ্গে আছি’

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
মেয়েকে অপহরণের অভিযোগ পুলিশ সদস্যের, মেয়ে বললেন—‘স্বামীর সঙ্গে আছি’
সংগৃহীত ছবি

বগুড়ার আদমদীঘিতে নিজের মেয়েকে অপহরণের অভিযোগ তুলেছেন মো. রানা মাসুদ নামের এক পুলিশ কনস্টেবল। তবে ভুক্তভোগী মেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে দাবি করেন, ‘তাকে অপহরণের অভিযোগটি মিথ্যা। তিনি স্বামীর সঙ্গে স্বেচ্ছায় আছেন।’

পুলিশ সদস্য মো. রানা মাসুদ ২২ বছর ধরে কনস্টেবল হিসেবে কর্মরত এবং বর্তমানে আদমদীঘি থানায় সংযুক্ত রয়েছেন। গত ১ মে তিনি অভিযোগ করেন, তার মেয়ে তাসনিয়া রানা তামান্নাকে (১৭) সকাল ৭টার দিকে অপহরণ করা হয়েছে। তিনি বিষয়টি প্রথমে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান এবং পরে মামলা করতে চান।

কনস্টেবল রানা মাসুদের অভিযোগ, মামলা নিতে ঘুষ দাবি করেন ওসি। পরে বিষয়টি তিনি ডিআইজিকে জানালে প্রথমে জিডি ও পরে মামলা রুজু হয়। কিন্তু এক মাসেও তার মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এতে তিনি আক্ষেপ করে বলেন, ‘আমি একজন পুলিশ সদস্য। আমি বিচার পাচ্ছি না। তাহলে দেশের সাধারণ জনগণ কিভাবে বিচার পাবে।’ অবশেষে অপহৃত মেয়েকে উদ্ধারের জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

এদিকে, এর আগে গত ২৬ ফেব্রুয়ারিও ওই কিশোরী বাড়ি থেকে নিখোঁজ হন। ওই ঘটনায় জয়পুরহাটের পাঁচবিবির সোনাপুর গ্রামের আলম হোসেনের ছেলে শহিদ হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে অপহরণের মামলা হয়। পরবর্তীতে ভুক্তভোগীকে উদ্ধার করে আদালতের মাধ্যমে তার জবানবন্দি রেকর্ড করা হয় এবং পরে তাকে পিতার জিম্মায় দেওয়া হয়।

জবানবন্দিতে তামান্না জানান, অভিযুক্ত শহিদ হোসেনের সঙ্গে তার প্রায় চার বছরের প্রেমের সম্পর্ক ছিল এবং তারা স্বেচ্ছায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করছেন।

তদন্ত শেষে ডাক্তারি পরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতে পুলিশ ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে।

এরপর ১ মে আবারও সকাল ৭টার দিকে মেয়েটি চলে গেলে তার বাবা পুনরায় অপহরণের অভিযোগ করেন। এ ঘটনায় ৭ মে আদমদীঘি থানায় নতুন একটি মামলা রুজু হয়।

এদিকে ভুক্তভোগী তামান্না তার ফেসবুক লাইভে এসে বলেন, ‘আমার নামে অপহরণের যে মামলাটি দেওয়া হয়েছে এটি পুরোটাই মিথ্যা, ভুল এবং বানোয়াট। বাবা একজন পুলিশ কনস্টেবল হয়ে নিজের মেয়ের নামে মিথ্যা, গুজব ছড়াচ্ছেন। আসলে আমার হাজবেন্ডের সঙ্গে ৪ বছরের সম্পর্ক। বাবা এবং আমাদের পরিবারের সদস্যরা এটা মেনে নিচ্ছেন না। এজন্য আমার হাজবেন্ডের নামে পোস্টার ছাপাচ্ছে। তারা যা করছে, সব মিথ্যা।’

এ বিষয়ে আদমদীঘি থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, ‘ঘুষ দাবির বিষয়টি মিথ্যা। পুলিশের মেয়ে মানে সে আমাদেরও মেয়ে। যথাসময়ে তার মামলা নেওয়া হয়েছিল। তারপরও তিনি মিথ্যাচার করে বেড়াচ্ছেন। বর্তমানে কন্সটেবল রানা মাসুদ থানায় অনুপস্থিত রয়েছেন। তার মামলাটি ডিবিতে তদন্তাধীন।’ 

হিলিতে ১১৯৯ বোতল ফেনসিডিল ও ৯ শ গ্রাম গাঁজা উদ্ধার | কালের কণ্ঠ