• ই-পেপার

৮ হাজার টাকা করে না দিলে বসবে না বিদ্যুতের খুঁটি!

কাপ্তাই হ্রদে পানির তীব্র চাপ, খুলে দেওয়া হচ্ছে ১৬ গেট

অনলাইন ডেস্ক
কাপ্তাই হ্রদে পানির তীব্র চাপ, খুলে দেওয়া হচ্ছে ১৬ গেট
সংগৃহীত ছবি

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় তীব্র চাপের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের গেটগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসানের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ জুলাই রাত ৭টা পর্যন্ত কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৩.৯১ ফুট (এমএসএল)। বাঁধের সর্বোচ্চ পানি ধারণসীমা ১০৯ ফুট (এমএসএল)। ক্যাচমন্টে এরিয়ায় সম্প্রতি ভারি বৃষ্টিপাতের ফলে লেকের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় উজান ও ভাটির এলাকার পানি ব্যবস্থাপনা ও বন্যা নিয়ন্ত্রণের জন্য শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় যেকোনো সময় স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি পরিমাণ উঠিয়ে পানি নিষ্কাশন শুরু হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এতে ৯ হাজার কিউসিক পানি নিষ্কাশিত হবে। বর্তমান লেকের উচ্চতা, ইনফ্লো ও বৃষ্টিপাতসহ সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বৃষ্টিপাত, পানির উচ্চতা এবং ইনফ্লোর তারতম্যের ওপর নির্ভর করে স্পিলওয়ে খোলার সময় এগিয়ে বা পিছিয়ে নেওয়া হবে। ইনফ্লো বেশি হলে স্পিলওয়ে গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে।


 

চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক
চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো ছয় শ্রমিক। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন এলাকার নুরুল আলম এবং বোয়ালখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দিদারুল আলম (৩২)। তারা দুজনই কনফিডেন্স লবণ কারখানার শ্রমিক ছিলেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নুরুল আলম ও দিদারুল আলম মারা গেছেন। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১০ শ্রমিক দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানায় ওয়েল্ডিংয়ের কাজ চলাকালে আগুনের সূত্রপাত হয়। কিভাবে আগুন লেগেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

গাইবান্ধা

এনসিপি নেতার বক্তব্যে জয় বাংলা, পরে বললেন—‘সরি, সরি’

অনলাইন ডেস্ক
এনসিপি নেতার বক্তব্যে জয় বাংলা, পরে বললেন—‘সরি, সরি’

গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভায় বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ বলেছেন অনুষ্ঠানের সভাপতি ও দলের উপজেলা শাখার আহ্বায়ক শফিজল ইসলাম। পরে চারদিকে গুঞ্জন শুনে তিনি দ্রুত ‘সরি, সরি’ বলে আরো কিছু কথা বলে বক্তব্য শেষ করেন। 

গতকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যায় সাদুল্লাপুর উপজেলা সদরের শহীদ মিনার চত্বরে ওই কর্মসূচির আয়োজন করা হয়। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে বিষয়টিকে অনিচ্ছাকৃত ভুল বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।

৫৮ সেকেন্ডের এই ভিডিওতে শফিজল ইসলাম বলেন, ‘আমি সাদুল্লাপুর উপজেলায় জামালপুর ইউনিয়নের নির্বাচনের জন্য বিভিন্ন মানুষের সঙ্গে পাড়া মহল্লায় গিয়ে কথা বলতাছি। অত্যন্ত সাড়া পাচ্ছি। ইনশাল্লাহ আপনারা যদি সহযোগীতা করেন, আশা করি আমাকে কেউ ঠেকাতে পারবে না। এখান থেকে হাফ কিলোমিটার দূরে জামালপুর ইউনিয়ন। আপনারা সহযোগীতা করলে চেয়ারম্যান পদে কেউ আমাকে ঠেকাতে পারবে না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা।’ এর পরপরই তিনি বলেন, ‘সরি, সরি’ এবং মঞ্চ থেকে নেমে যান।

জানা যায় , ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় জাতীয় নাগরিক কমিটি এনসিপির উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে পদযাত্রা ও সাদুল্লাপুর শহীদ মিনার চত্বরে পথসভার আয়োজন করা হয়। এতে এনসিপির কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী ও সারজিস আলমসহ অন্য কেন্দ্রীয় ও জেলা উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

উপজেলা আহ্বায়কের ‘জয় বাংলা’ বলার প্রসঙ্গে জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি বলেন, এলাকায় শফিজলের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তিনি আগে কখনো রাজনীতি করেননি। তিনি রাজনীতিতে নবাগত এবং এই ধরনের বড় সভায় বক্তব্য দেওয়ার অভিজ্ঞতা  না থাকায় ভুলক্রমে অনিচ্ছাকৃতভাবে কথাটি বলে ফেলেছেন। তবে সঙ্গে সঙ্গে দুঃখ প্রকাশও করেছেন। সাধারণ মানুষও বিষয়টিকে সহজভাবে গ্রহণ করেছেন।

৩ ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে ফের ট্রেন লাইনচ্যুত

অনলাইন ডেস্ক
৩ ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে ফের ট্রেন লাইনচ্যুত
সংগৃহীত ছবি

মাত্র ৩ ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এবার জামালপুর থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নগরীর নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন।

তিনি বলেন, এতে ময়মনসিংহ থেকে জামালপুর পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ চলছে।

এর আগে সন্ধ্যা সোয়া ৬টায় শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে ট্রেনের গ্যাংকারের একটি চাকা লাইনচ্যুত হয়।

এতে মোহনগঞ্জ এক্সপ্রেস গৌরীপুর স্টেশনে এবং জারিয়া লোকাল ট্রেন শম্ভূগঞ্জে আটকে থাকে। পরে রাত পৌনে ৮টার দিকে ওই পথে ট্রেন চলাচল শুরু হয়।

৮ হাজার টাকা করে না দিলে বসবে না বিদ্যুতের খুঁটি! | কালের কণ্ঠ