• ই-পেপার

সংখ্যালঘুর ঘরবাড়ি ভেঙে দখলের তাণ্ডব, আতঙ্কে একজনের মৃত্যু

সীমান্তে জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

নিজস্ব প্রতিবেদক
সীমান্তে জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

কুমিল্লা ও সাতক্ষীরা সীমান্তে ধারাবাহিক অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে পৃথকভাবে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এবং সাতক্ষীরার নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) সদরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন আয়োজিত মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে বিজিবির সরাইল রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন। অন্যদিকে নীলডুমুর ব্যাটালিয়ন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।

নীলডুমুর ব্যাটালিয়ন জানায়, ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ১১ জুলাই পর্যন্ত সাতক্ষীরা জেলার শ্যামনগর, দেবহাটা ও কালীগঞ্জ সীমান্ত এলাকায় চালানো বিভিন্ন অভিযানে ৪১ জন আসামিসহ ৫১ কোটি ৮৫ লাখ ৭৫৫০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করা হয়। এর মধ্যে ৩১ কোটি ৯৪ লাখ ৩৪ হাজার ৩৫০ টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য আজ ধ্বংস করা হয়েছে।

ধ্বংস করা মাদকের মধ্যে ছিল বিপুল পরিমাণ মদ, ফেনসিডিল ও সমজাতীয় নেশাদ্রব্য, ইয়াবা, গাঁজা, হেরোইন, বিভিন্ন প্রকার অবৈধ ওষুধ, মাদকজাতীয় ট্যাবলেট, এলএসডি এবং ২.৪০০ কেজি ক্রিস্টাল মেথ (আইস)।

ফরিদপুরে গ্রাম পুলিশসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরে গ্রাম পুলিশসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
সংগৃহীত ছবি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গ্রাম পুলিশসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) তাদের ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নে সন্দেহভাজন দুই মাদক কারবারিকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে আটকদের তল্লাশি চালায় পুলিশ। এ সময় নুরুল্লাগঞ্জ গ্রামের আসমা আক্তারের (২৮) কাছ থেকে ৮০০ পিস ইয়াবা এবং একই ইউনিয়নের গ্রাম পুলিশ (চৌকিদার) দুলাল সরদারের (৪৩) কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে ভাঙ্গা থানায় নেওয়া হয়। মঙ্গলবার তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নুরুল্লাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহীন আলম সাহাবুর বলেন, সোমবার রাতে স্থানীয় জনতা মাদকসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটক দুজনের মধ্যে একজন নারী এবং অপরজন ইউনিয়নের গ্রাম পুলিশ দুলাল সরদার। তিনি বাকপুরা গ্রামের বাসিন্দা এবং নুরুল্লাগঞ্জ গ্রামের গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৩৩ কোটি টাকার মাদক ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৩৩ কোটি টাকার মাদক ধ্বংস
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিভিন্ন সময়ে বিজিবির অভিযানে জব্দ করা প্রায় ৩৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়।

বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল ১৭ হাজার ৩১১ কেজি গাঁজা, ১ লাখ ৩৫ হাজার ১৮৫টি ইয়াবা ট্যাবলেট, ৪০ হাজার ৯৬৪ বোতল ভারতীয় হুইস্কি, ২৫ হাজার ২৭ বোতল এসকাফ সিরাপ, ১০ হাজার ২৯৪ বোতল ফেন্সিডিল, ৯ হাজার ১৪৫ ক্যান ও বোতল বিয়ার, বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের মাদকজাত ট্যাবলেট এবং ৩০ হাজার ৫০ প্যাকেট সিগারেট। জব্দ করা এসব মাদকের মোট আনুমানিক সিজার মূল্য ৩২ কোটি ৭২ লাখ ১৭ হাজার ২১৫ টাকা।

বিজিবি জানায়, ২০২২ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে এসব মাদক জব্দ করা এসব।

মাদক ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মাদক দেশের যুবসমাজ, পরিবার ও সামাজিক স্থিতিশীলতার জন্য অন্যতম বড় হুমকি। মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সীমান্তে মাদক পাচার প্রতিরোধের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ প্রয়োজন। তিনি আরও বলেন, সীমান্তে মাদক, চোরাচালান ও অন্যান্য আন্ত সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বোচ্চ পেশাদারি, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে।

আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা : ত্রাণ প্রতিমন্ত্রী

শেরপুর প্রতিনিধি
আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা : ত্রাণ প্রতিমন্ত্রী
ছবি : কালের কণ্ঠ

‘আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা। আমাদের পর্যাপ্ত ফান্ড নেই। যেটুকু বরাদ্দ আছে, তা দিয়ে যতটুকু কাজ করা সম্ভব, ততটুকুই করব।’ 

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে শেরপুরের ঝিনাইগাতীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ অবকাঠামো সংস্কার ও কাবিখা কর্মসূচির (১ম পর্যায়) আওতায় নির্মিত সড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এসব কথা বলেন।  

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে এখন গণতান্ত্রিক সরকার রয়েছে। প্রবলেমগুলো (সমস্যাগুলো) আমরা জানি। সময়মতো সব করা হবে। এ বছর না হলেও আগামী বছর দৃষ্টিনন্দন কিছু করতে পারব বলে আশা করছি।’ 

প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন সদ্য নির্মিত ২২টি সড়কের মধ্যে হলদীগ্রাম, নওকুচি ও গান্ধিগাঁও এলাকায় তিনটি সড়ক পরিদর্শন করেন। এসব সড়কের একটিতে ২২ দশমিক ৪০০ মেট্রিক টন চাল, আরেকটিতে ১০ লাখ ৫০ হাজার টাকা এবং অপরটি সাড়ে ৩ লাখ টাকার বিনিময়ে নির্মাণ করা হয়।

এ সময় শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, জেলা প্রশাসক ফরিদা ইয়াছমিন, নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার আফরোজা নাজনীন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংখ্যালঘুর ঘরবাড়ি ভেঙে দখলের তাণ্ডব, আতঙ্কে একজনের মৃত্যু | কালের কণ্ঠ