চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন ওসমানিয়া গ্লাস ফ্যাক্টরির সামনে বাসের ধাক্কায় মো. হানিফ শেখ (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাগেরহাটের মোল্লারহাটের কদমতলীর ওমর শেখের ছেলে হানিফ শেখকে ১০ নম্বর রুটের শহর এলাকার একটি বাস ধাক্কা দিলে গুরুতর আহত হন। এরপর চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।