|
|
নাসিমন ভবনে সীমাবদ্ধ বিএনপির কর্মসূচি
আহমেদ কুতুব
আহমেদ কুতুবইলিয়াস আলী নিখোঁজের প্রতিবাদে টানা দুদিনের হরতালে চট্টগ্রামের সরকারের পতন না ঘটিয়ে ঘরে ফিরে যাবেন না বলে ঘোষণা দিয়েছিলেন মহানগর বিএনপির সভাপতি ও সাবেকমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। কিন্তু গত রবিবার ও সোমবারের হরতালে কাজীর দেউড়ি নাসিমন ভবনে মহানগর বিএনপির কার্যালয়ের সামনে সকাল-বিকেল মিছিল-মিটিং, পিকেটিং-এ সীমাবদ্ধ ছিল বিএনপিসহ ১৮ দলীয় জোটের কর্মকাণ্ড। আমীর খসরু মাহমুদ চৌধুরী নিজে রবিবার ও সোমবার সকাল ১০টার দিকে মিছিল নিয়ে নাসিমন ভবনের সামনে এসে সমাবেশ করে দুপুর একটার দিকে মেহেদীবাগের বাসায় ফিরে যান।
বিকেল তিনটা থেকে সাড়ে তিনটায় বাসা থেকে মিছিল নিয়ে পুনরায় দলীয় কার্যালয়ে এসে সমাবেশ করে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আবার বাসায় ফিরে যান। কাজীর দেউরি... বিস্তারিত
বিকেল তিনটা থেকে সাড়ে তিনটায় বাসা থেকে মিছিল নিয়ে পুনরায় দলীয় কার্যালয়ে এসে সমাবেশ করে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আবার বাসায় ফিরে যান। কাজীর দেউরি... বিস্তারিত
নগরীতে হরতালবিরোধী প্রথম কর্মসূচি১৪ দলের মধ্যে রাজপথে ছিল মাত্র চারটি
নূপুর দেব
নূপুর দেবইলিয়াস আলী ইস্যুতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট গত দুই দিন সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। বিএনপিসহ বিরোধীদলগুলোর বিভিন্ন ইস্যুতে পালিত হরতালগুলোতে এর আগে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাথে ১৪ দল বা মহাজোটের শরিক কোনো দলকে দেখা যায়নি। তবে প্রথমবারের মত ১৪ দল চট্টগ্রামে হরতালবিরোধী মিছিল-সমাবেশ... বিস্তারিত
মহিউদ্দিন যেখানে নেতাকর্মী সেখানে!
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকহরতালের বিরুদ্ধে গতকাল সোমবার সকালে মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সড়কের ওপর ১৪ দল চট্টগ্রাম প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সকাল ১০টায় এ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও আধঘণ্টা দেরিতে শুরু হয়। তবে ব্যতিক্রম ছিল সমাবেশস্থল। অতিথিদের জন্য সংরক্ষিত মঞ্চ যেমন ছিল শূন্য, তেমনি মঞ্চের সামনে থাকা শতাধিক প্লাস্টিকের চেয়ারও ছিল খালি। ওয়ার্ড পর্যায়ের একজন নেতা মঞ্চের পাশে গিয়ে মাইক্রোফোনের সামনে গিয়ে বক্তব্য রাখছিলেন।
মঞ্চের... বিস্তারিত
মঞ্চের... বিস্তারিত
হরতালে বেশি ক্ষতি শিক্ষার্থীদেরটানা হরতাল কখনো সুফল বয়ে আনে না
ভূঁইয়া নজরুল
ভূঁইয়া নজরুলচট্টগ্রামসহ সারাদেশে চলমান টানা হরতালে স্কুল-কলেজের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষায় সেশনজট কমাতে এবং একটি সিস্টেমের আওতায় আনতে স্কুলগুলোতে একযোগে প্রথম সাময়িক পরীক্ষা গত ১৭ এপ্রিল থেকে শুরু হলেও বারবার থমকে যাচ্ছে পরীক্ষাগুলো। প্রথম সাময়িক পরীক্ষা ছাড়াও চলমান এইচএসসি পরীক্ষায় হরতালের কারণে এতো বাধা অতীতে কখনো দেখেননি শিক্ষাবিদরা।
ইতোমধ্যে চার দিনের প্রায় ১০টি বিষয়ের পরীক্ষা হরতালের কারণে পেছানো হয়েছে জানিয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা... বিস্তারিত
ইতোমধ্যে চার দিনের প্রায় ১০টি বিষয়ের পরীক্ষা হরতালের কারণে পেছানো হয়েছে জানিয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা... বিস্তারিত
শ্রমিকের অধিকার আদায়ের দিন মহান মে দিবসখালেকদের ভাগ্য কখনোই পরিবর্তন হয় না
শিউলি শবনম
শিউলি শবনম'মে দিবস শ্রমিকদের জন্য ভাল' এমনই ধারণা ৬০ বছর বয়সী আবদুল খালেকের। আর জানেন ফল কেটে লবণ-মরিচ মিশিয়ে আচার বানাতে। চোখের সামনে দেখেছেন ৭১'র স্বাধীনতা যুদ্ধ, ৯০'র স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের নানান উত্থান-পতন। নিজ শহর চট্টগ্রামে দেখেছেন বড় বড় রাজনীতিবিদের বেড়ে ওঠা, কত আন্দোলন, নানা পরিবর্তন...।... বিস্তারিত
দুর্ভোগ ভোগান্তি কষ্টদিনমজুরদের রোজগার বন্ধ হওয়ার পথেএমদাদুল হক চৌধুরী
পরিচালক, চট্টগ্রাম চেম্বার
পরিচালক, চট্টগ্রাম চেম্বার
হরতালে পুরো দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়ে। যার প্রভাব একজন সাধারণ ব্যক্তি থেকে ব্যবসায়ী-সর্বস্তরের মানুষের মধ্যে পড়ে। একদিনের হরতাল হলে তাও মানা যায়। কিন্তু এভাবে টানা হরতালের কারণে দেশের পুরো অর্থনৈতিক ব্যবস্থাই ভেঙে পড়েছে। রাজনৈতিক দলগুলোকে শুধুু নিজেদের দলীয় স্বার্থের কথা বিবেচনা না করে দেশের সামাজিক ও অর্থনৈতিক অবস্থাও মাথায় রাখা উচিত। হরতালের কারণে যে শুধু বড় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তা না, দিনমজুরদের আয় রোজগার... বিস্তারিত
ঋণ নেয়া ব্যবসায়ীদের গুনতে হয় বাড়তি সুদসজীব কুমার সিনহা
মসলা ব্যবসায়ী, খাতুনগঞ্জ
মসলা ব্যবসায়ী, খাতুনগঞ্জ
ক্ষুদ্র থেকে সমষ্টিক-পুরো অর্থনৈতিক প্রক্রিয়া হরতালের কারণে ক্ষতিগ্রস্ত হয়। পণ্য আনা-নেওয়া, আর্থিক লেনদেন কোনো কিছুই হয় না। প্রতিদিন আমাদের ব্যাংকে কোটি কোটি টাকা লেনদেন হয়। কিন্তু হরতালে হলে পুরো ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যায়। তাছাড়া যারা ঋণ নিয়ে ব্যবসা করছেন তাদেরও বাড়তি সুদ গুনতে হয়। আর এর প্রভাবে স্বাভাবিকভাবেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও বেড়ে যায়। যার প্রভাব একজন সাধারণ ব্যক্তি থেকে পুরো দেশের অর্থনীতির ওপর পড়ে।... বিস্তারিত
বন্দরের জেটিতে হরতালের কোনো প্রভাব নেইএনামুল করিম
টার্মিনাল ম্যানেজার, চট্টগ্রাম বন্দর
টার্মিনাল ম্যানেজার, চট্টগ্রাম বন্দর
চট্টগ্রাম বন্দরের জেটিতে জাহাজ থেকে কন্টেইনার উঠা-নামায় হরতালের কোন প্রভাব পড়েনি। একইসাথে জেনারেল কাগর্ো জেটিতে থাকা সব জাহাজেও স্বাভাবিক কাজকর্ম হয়েছে বলে জেনেছি। তবে বন্দরের বাইরে ট্রাক-লরি ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকায় বন্দর থেকে কন্টেইনার ও সাধারণ পণ্য ডেলিভারিতে কিছুটা সমস্যা দেখা দেয় বলে আমার মনে হয়েছে। অবশ্য বিকাল থেকে শহরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসায় আমদানিকারকরা পণ্য ডেলিভারি নিতে শুরু করায় পরিস্থিতি অনেকটাই... বিস্তারিত
পরীক্ষার প্রস্তুতিতে সমস্যা হচ্ছেমোহাম্মদ মাহবুবুল আলম চৌধুরী
অধ্যক্ষ, ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
অধ্যক্ষ, ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
টানা হরতাল শিক্ষাব্যবস্থায় কখনো সুফল বয়ে আনতে পারে না। কোমলমতি শিশুরা হরতাল সম্পর্কে কিছু না জানতে পারছে হরতালের কারণে পরীক্ষা হচ্ছে না। এতে একজন শিক্ষার্থী পরীক্ষার প্রস্তুতি নেয়ার পর যখন দেখে পরীক্ষা হয় না তখন ভণ্ডুল হয়ে যায় তার পরীক্ষার প্রস্তুতি। পরে রুটিন অনুযায়ী পরীক্ষা চলার পর আবারো হরতালের কারণে আরো কয়েকটি পরীক্ষা পিছিয়ে গেলে একসময় শিক্ষার্থীরা পড়ালেখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারে। কারণ একই... বিস্তারিত
থেমে থেমে ঝড়-বৃষ্টির খেলা
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকআবহাওয়ার খেয়ালিপনায় চলবে থেমে থেমে বৃষ্টি ও ঝড়ের খেলা। বৃষ্টি কিংবা আকাশ কালো করে মেঘের গর্জন, রোদের খেলা চলবে আরো কয়েকদিন। বর্ষার আগ পর্যন্ত আবহাওয়ার এই অনিয়ম অব্যাহত থাকবে বলে আবহাওয়াবিদরা ধারণা করছেন।
আবহাওয়ার পূর্বাভাস প্রসঙ্গে পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শরীফুল নেওয়াজ কবির গতকাল সোমবার কালের কণ্ঠকে বলেন, বৈশাখ মাসে চট্টগ্রামসহ সারাদেশেই কালবৈশাখী ঝড়ের প্রভাব দেখা যায়। গত কয়েকদিন ধরে সাগর স্বাভাবিক থাকলেও চট্টগ্রামসহ... বিস্তারিত
আবহাওয়ার পূর্বাভাস প্রসঙ্গে পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শরীফুল নেওয়াজ কবির গতকাল সোমবার কালের কণ্ঠকে বলেন, বৈশাখ মাসে চট্টগ্রামসহ সারাদেশেই কালবৈশাখী ঝড়ের প্রভাব দেখা যায়। গত কয়েকদিন ধরে সাগর স্বাভাবিক থাকলেও চট্টগ্রামসহ... বিস্তারিত
ছুটির নোটিশ
আজ মঙ্গলবার মহান মে দিবস। এ উপলক্ষে আজ কালের কণ্ঠের দ্বিতীয় রাজধানী বিভাগ বন্ধ থাকবে।
এজন্য আগামী বৃহস্পতিবার দ্বিতীয় রাজধানী প্রকাশিত হবে না। পরের রবিবার যথারীতি দ্বিতীয় রাজধানী বের হবে।
... বিস্তারিত
এজন্য আগামী বৃহস্পতিবার দ্বিতীয় রাজধানী প্রকাশিত হবে না। পরের রবিবার যথারীতি দ্বিতীয় রাজধানী বের হবে।
... বিস্তারিত
মে দিবসে অনুষ্ঠানমালা
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকআর্থ সামাজিক বৈষম্য দূর এবং শোষণ-নিপীড়নের জাঁতাকল থেকে মুক্তির দাবি জানিয়ে আজ চট্টগ্রামে 'মহান মে দিবস' পালিত হচ্ছে। দিবসটি পালন উপলক্ষে আজ চট্টগ্রামের সব কল-কারখানা বন্ধ থাকবে। তবে অন্যান্য বছর অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সড়ক শ্রমিক সংগঠনগুলো গাড়ি চলাচল বন্ধ রাখলেও এবার টানা হরতালের কারণে মানবিক কারণে এ ধরনের কোন কর্মসূচি রাখছে না বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক... বিস্তারিত
অটিজম শিশুদের ছবি প্রদর্শনী
অটিস্টিক চিলড্রেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে হালিশহর অটিস্টিক চিলড্রেন ডেভেলপমেন্ট স্কুলের অটিজম শিশু-কিশোরদের অংকিত ছবি ও হস্তশিল্প প্রদর্শনী চিটাগং ক্লাবের পার্টি হাউজে অনুষ্ঠিত হয়।
দুইদিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন সিএমপির সাবেক উপ-পুলিশ কমিশনার আমেনা বেগম। বিশেষ অতিথ ছিলেন চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান এসএম আবু তৈয়ব, ভাইস চেয়ারম্যান... বিস্তারিত
দুইদিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন সিএমপির সাবেক উপ-পুলিশ কমিশনার আমেনা বেগম। বিশেষ অতিথ ছিলেন চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান এসএম আবু তৈয়ব, ভাইস চেয়ারম্যান... বিস্তারিত
উখিয়ায় বোরোর বাম্পার ফলনমাছকারিয়া বিলে কৃষকের হাসি
রফিকুল ইসলাম, উখিয়া
রফিকুল ইসলাম, উখিয়াউপজেলার মৎস্যভাণ্ডার খ্যাত মাছকারিয়া বিলে বোরোর বাম্পার ফলন হয়েছে। বিলে কোন ধরনের সেচ ছাড়া বোরো চাষাবাদ হওয়ায় খরচ অনুপাতে অধিক ফলনে কৃষকদের মাঝে উৎসাহ বিরাজ করছে। প্রচণ্ড রোদ উপেক্ষা করে কৃষকরা সোনালি ফসল কাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।
রাজাপালং ইউনিয়নের মাছকারিয়া বিল শস্য ও মৎস্যভাণ্ডার নামে এলাকার পরিচিত। এক সময় জলাবদ্ধ থাকায় বর্ষা বা শুষ্ক মৌসুমে এ বিলে চাষাবাদ হত না। কালের পরিক্রমায় বিশাল এ... বিস্তারিত
রাজাপালং ইউনিয়নের মাছকারিয়া বিল শস্য ও মৎস্যভাণ্ডার নামে এলাকার পরিচিত। এক সময় জলাবদ্ধ থাকায় বর্ষা বা শুষ্ক মৌসুমে এ বিলে চাষাবাদ হত না। কালের পরিক্রমায় বিশাল এ... বিস্তারিত
আগরতলা মামলায় অভিযুক্ত বিধান সেনের মৃত্যুবার্ষিকী আজ স্মরণসভা
মহান স্বাধীনতা সংগ্রামী, বরেণ্য রাজনীতিবিদ, ঐতিহাসিক আগরতলা মামলায় অন্যতম অভিযুক্ত, ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক কেন্দ্রিয় নেতা বিধান কৃষ্ণ সেনের আজ অষ্টম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ পরিষদের উদ্যোগে আজ মঙ্গলবার বিকেল ৫টায় কদম মোবারক স্কুলে স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
এতে প্রধান... বিস্তারিত
এতে প্রধান... বিস্তারিত
-এর আরো সংবাদ
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com




