ঢাকা, শনিবার ২১ এপ্রিল ২০১২, ৮ বৈশাখ ১৪১৯, ২৮ জমাদিউল আউয়াল ১৪৩৩
মূল পাতা অপরাধনামা
সেনা ক্যাপ্টেন থেকে ইয়াবা আসক্তচাকরি ছেড়ে অপরাধই এখন পেশা এস এম আজাদ
নিয়াজ উদ্দিন ভুঁইয়া বাংলাদেশ সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন ছিলেন। চৌকস অফিসার হিসেবে তাঁর বেশ সুনামও ছিল। তাঁর বাবাও ছিলেন সেনাবাহিনীর সুনাম কুড়ানো কর্মকর্তা। সেনাবাহিনীর জন্য একটি বিজ্ঞাপন তৈরি করা হবে। সেখানে প্রধান ছেলে-মডেল হিসেবে নির্বাচিত করা হয় নিয়াজকে। বিজ্ঞাপন তৈরি হলো। ওই বিজ্ঞাপন প্রচার হলো বিভিন্ন... বিস্তারিত
জিজ্ঞাসাবাদে আমিরের চাঞ্চল্যকর তথ্যসরকারি ভবনে ইয়াবার আড়ত নিজস্ব প্রতিবেদক
মরণনেশা ইয়াবার ব্যবসায়ে তাঁর বিনিয়োগ কোটি টাকা। পাইকারি কারবারে ব্যবহার করেন সরকারি বাসাকে। ইয়াবার আড়ত হিসেবে প্রায় ১০ বছর ধরে নিজ বাসা ব্যবহারকারী গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা আমির হোসেন গোয়েন্দা হেফাজতে জানিয়েছেন অনেক তথ্য। স্ত্রী ও বন্ধুদের মাধ্যমে ইয়াবার বিস্তার ও ব্যবসায়ের নানা তথ্য প্রকাশের পাশাপাশি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ব্যবসা রক্ষায় কিভাবে ম্যানেজ করা হতো প্রশাসন ও রাজনৈতিক নেতাদের।
গত ৬ এপ্রিল রাতে রাজধানীর শেরে বাংলানগরের... বিস্তারিত
সরেজমিন : উত্তরা মডেল থানা'সাংবাদিক' পরিচয়ে ওরা 'সাংঘাতিক' রেজোয়ান বিশ্বাস
১১ এপ্রিল, রাত ১২টা। রাজধানীর উত্তরা মডেল থানা। মূল ভবনের ভেতরে ঢুকতেই ওসির কক্ষের সামনে একটি স্টিকার চোখে পড়ে। সেখানে লেখা, 'ঘুষ লেনদেন, দুর্নীতিকে না বলুন'। পাশের একটি কক্ষে চেয়ারে বসে অপারেশন অফিসার গাজী আতাউর রহমান। তাঁর সামনে দাঁড়িয়ে আছেন একজন স্থানীয় সাংবাদিক। ওয়্যারলেস অপারেটরের কক্ষেও আছেন স্থানীয় আরো দুই সাংবাদিক। বাঁয়ে হাজত ঘেঁষে একটি কক্ষে চেয়ারে বসে আছেন পরিদর্শক (তদন্ত) বাবুল আহমেদ। অদূরেই ডিউটি... বিস্তারিত
বিউটি পার্লারে ব্যাগ সাবধান নিজস্ব প্রতিবেদক
ধানমণ্ডির বিউটি পারলার 'হেয়ারোবিক্স ব্রাইডল'। সেখানে সাজতে যান রিফাত মাহজাবীন মুমুসহ পাঁচজন। একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্যই তাঁদের এ প্রস্তুতি। কিন্তু সাজগোজের একপর্যায়ে দেখা যায়, মুমুর ব্যাগ উধাও। সেখানে ২৩ ভরি স্বর্ণালংকারসহ ১৪ লাখ টাকার মালামাল ছিল বলে তিনি দাবি করেন। তাতেই বাধে বিপত্তি। পারলার কর্তৃপক্ষ ব্যাগের দায়িত্ব অস্বীকার করলে তা থানা-পুলিশ পর্যন্ত গড়িয়েছে। ঘটনাটি ছিল গত ২২ মার্চের। তদন্তাধীন এ ঘটনা বিউটি পারলারে... বিস্তারিত
এসিড সন্ত্রাসঝলসে যাওয়া জীবনে শুধুই বাঁচার আকুতি তানিয়া লাবণ্য, মেহেরপুর
বিয়ের ৯ মাসের মধ্যেই ঘটেছে শাবানার স্বপ্নভঙ্গ। সংসার ভাঙার আগেই স্বামীর সহযোগিতায় দুর্বৃত্তরা এসিডে ঝলসে দিয়েছে তাঁর শরীর। আগুনে পোড়াতে গেলেও প্রতিবেশীদের কারণে প্রাণে বেঁচে যান তিনি। একটু সুস্থ হলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না শাবানা। স্বামীসহ সন্ত্রাসীদের বিরুদ্ধে দায়ের করা মামলার কারণে নিরাপত্তাহীন জীবন... বিস্তারিত
মূল পাতা অপরাধনামা
Jobs in Bangladesh
আজকের পাঠকসংখ্যা
৬৫৩৯৩৩
পুরোনো সংখ্যা
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
free counters
Latest News Portal Food Recipe in Bangladesh jobs in Bangladesh