ঢাকা, বুধবার ২২ মে ২০১৩, ৮ জ্যৈষ্ঠ ১৪২০, ১১ রজব ১৪৩৪
মূল পাতা দেশে দেশে
ওয়াশিংটনে ওবামা-থেইন সেইন বৈঠকরোহিঙ্গা নিধন বন্ধের আহবান ওবামার কালের কণ্ঠ ডেস্ক
রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের পথে মিয়ানমারকে এগিয়ে নিতে নেতৃত্ব দেওয়ায় প্রেসিডেন্ট থেইন সেইনের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে দেশটির সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে সহিংসতায় 'গভীর উদ্বেগ' জানিয়ে তা বন্ধে পদক্ষেপ নিতে সেইনের প্রতি আহবান জানান তিনি।
গত সোমবার ওয়াশিংটন সফররত সেইনের সঙ্গে... বিস্তারিত
'বিশ্বাসই হচ্ছে না বেঁচে আছি' কালের কণ্ঠ ডেস্ক
'শেষ মুহূর্তে লাফ দিয়ে একটি আস্তাবলের ভেতরে ঢুকে পড়ি। এর পরই ঘরটি মাথার ওপর ভেঙে পড়ে। তার ওপর উড়ে এসে পড়ে একটি পিকআপ ট্রাক। বাতাসের ঘূর্ণির প্রচণ্ড গর্জনে কানে তালা লেগে গিয়েছিল। ধ্বংসাবশেষগুলো চারপাশে ঘুরছিল ক্রমাগত। ঠিক টুইস্টার সিনেমার মতো'- ওকলাহোমার শহরতলি মুরের বাসিন্দা লানডো হাইট টেলিভিশন চ্যানেলকে এভাবেই জানান গত সোমবারের টর্নেডোর আঘাত থেকে তাঁর বেঁচে যাওয়ার কাহিনী। টর্নেডোপ্রবণ এলাকা ওকলাহোমায় দীর্ঘদিনের বসবাসের অভিজ্ঞতাই... বিস্তারিত
যুক্তরাষ্ট্রের প্রতিবেদনবিশ্বজুড়ে ধর্মীয় স্বাধীনতা খর্ব হয়েছে কালের কণ্ঠ ডেস্ক
সারাবিশ্বে 'অসহিষ্ণুতা' বৃদ্ধির কারণে আগের চেয়ে মানুষের ধর্মীয় স্বাধীনতা অনেক খর্ব হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কর্তৃক প্রকাশিত ২০১২ আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক বার্ষিক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। বিশ্বের প্রায় ২০০টি দেশ ও অঞ্চলের ওপর জরিপ চালিয়ে এ প্রতিবেদন তৈরি করে পররাষ্ট্র দপ্তর। গত সোমবার সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রতিবেদনটি প্রকাশ করেন।
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশনের (ইউএসসিআইআরএফ) পর্যালোচনার ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি... বিস্তারিত
মোজা, এসি নিষিদ্ধ!বিদ্যুৎতের সাশ্রয়ে এ উদ্যোগ নিয়েছে পাকিস্তান কালের কণ্ঠ ডেস্ক
বিদ্যুৎতের ঘাটতি কমাতে পাকিস্তান সরকার অভিনব পন্থা নিয়েছে। দেশটির কর্তৃপক্ষ সব সরকারি অফিসে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ (এয়ার কন্ডিশনার) রাখার নির্দেশ দিয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের নতুন পোশাক বিধি (ড্রেস কোড) দেওয়া হয়েছে। সে অনুযায়ী, মোজা ছাড়া জুতা পরতে বলা হয়েছে। গত সপ্তাহে নতুন এ নির্দেশনা সরকারি সব... বিস্তারিত
ভারতের জন্য চীনা বাজার খুলে দেওয়া হবে কালের কণ্ঠ ডেস্ক
চীনের অভ্যন্তরীণ বাজার ভারতের জন্য খুলে দেওয়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী লি খোয়াছিয়াং। ভারত সফররত চীনা প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমিয়ে 'কার্যকর বাণিজ্যিক ভারসাম্য' আনারও প্রতিশ্রুতি দিয়েছেন।
গতকাল মঙ্গলবার রাজধানী নয়াদিল্লিতে ভারতীয় ব্যবসায়ী নেতাদের খোয়াছিয়াং বলেন, প্রতিবেশী এ দুই পরাশক্তির মধ্যকার উত্তেজনা কমিয়ে... বিস্তারিত
দেশে দেশে -এর আরো সংবাদ
মূল পাতা দেশে দেশে
আজকের পাঠকসংখ্যা
২৪১২৭৫
পুরোনো সংখ্যা
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
free counters
Latest News Portal Food Recipe in Bangladesh jobs in Bangladesh