ঢাকা, রবিবার ১৯ মে ২০১৩, ৫ জ্যৈষ্ঠ ১৪২০, ৮ রজব ১৪৩৪
মূল পাতা খেলা
গৃহবিবাদ খুঁজে পায়নি বিসিবি
ক্রীড়া প্রতিবেদক : সাগর সেচে ফেলেছেন তবে কিছুই পাননি। আহমেদ সাজ্জাদুল আলমের দাবিটা এ রকমই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অস্থায়ী কমিটির এ সদস্য পুরো জিম্বাবুয়ে সফরেই জাতীয় দলের সঙ্গে ছিলেন। আচমকা মুশফিকুর রহিমের পদত্যাগ ঘোষণার পূর্বাপর খতিয়ে দেখার দায়িত্ব তাই সবার আগে তাঁর কাঁধেই বর্তেছিল।... বিস্তারিত
হকির মহামূল্য নির্বাচনেও মূল্য দিয়ে পদ কেনা!
ক্রীড়া প্রতিবেদক : অবিশ্বাস্যভাবে ইউটার্ন নিয়েছে হকি। নিভু নিভু দীপটি হঠাৎ দপ করে জ্বলে উঠেছে। আন্তর্জাতিক সাফল্যে খেলাটি আবার পাদপ্রদীপের আলোয়। সেই আলো দেখে অনেকের ছোটাছুটি শুরু হয়ে গেছে হকির পানে। তাই হকির নির্বাচন হয়ে গেছে মহামূল্য, যেকোনো মূল্যে হকি ফেডারেশনের চেয়ার দখলের লড়াই শুরু হয়ে গেছে।
এখনো নির্বাচনী তফসিল ঘোষণা হয়নি। জুনে নির্বাচন করার জন্যই তৈরি হচ্ছে হকি ফেডারেশন। আগামী কালের মধ্যেই ক্লাব-জেলা-সংস্থাগুলোকে... বিস্তারিত
ফুটবল অঙ্গন মেয়েদের দখলে
ক্রীড়া প্রতিবেদক : প্রিমিয়ার লিগ শেষ, বেশিরভাগ ক্লাবই ফুটবলারদের ছুটি দিয়ে দিয়েছে। জাতীয় দলের খেলাও নেই এ মুহূর্তে। ইংল্যান্ড সফরের যা তোড়জোড় ছিল, গত সপ্তাহে সেটাও ভেস্তে গেছে। ফুটবল অঙ্গন এ মুহূর্তে মেয়েদের দখলে। যেনতেন টুর্নামেন্ট নয়, আগামী ২১ মে থেকে ২৫ মে বঙ্গবন্ধু স্টেডিয়াম... বিস্তারিত
শ্রীশান্তের সেই টাকা খুঁজে বেড়াচ্ছে পুলিশ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে অভিযুক্ত ও সন্দেহভাজনদের ধরতে দেশজুড়ে অভিযান শুরু করেছে দিল্লি পুলিশ। তল্লাশি চালানো হয়েছে অভিযুক্তদের বাড়ি ও হোটেলে। জব্দ করা হয়েছে ল্যাপটপ, মোবাইল ফোনসেট, সিমকার্ড ও নগদ টাকা। সেই সঙ্গে চলছে আটক করা ক্রিকেটার ও বাজিকরদের জিজ্ঞাসাবাদ।
দিল্লি পুলিশ... বিস্তারিত
গিলক্রিস্টের শেষ ম্যাচে পাঞ্জাবের জয়
টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টিই খেলেছেন প্রায় ৪০০। প্রথম শ্রেণী আর অন্যান্য ম্যাচসহ অ্যাডাম গিলক্রিস্টের খেলা ম্যাচের সংখ্যা ছাড়িয়েছে হাজার। রান করেছেন প্রায় ৪০ হাজার। উইকেটের পেছনে দাঁড়িয়ে ক্যাচ নেওয়ার সংখ্যাটাও দুই হাজার ছাড়িয়েছে। কিন্তু বল হাতে উইকেট শিকারের সংখ্যাটা ছিল শূন্য। কাল সেটাও পেলেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক। আইপিএল থেকে আগেই ছিটকে গেছে গিলক্রিস্টের দল। পাঞ্জাবের কাছে ৫০ রানের হার তাদের শীর্ষ থেকে ছিটকে দিয়েছে।... বিস্তারিত
টপ অব দ্য ডে
টেস্ট কিংবা রঙিন পোশাকের আন্তর্জাতিক ক্যারিয়ারে বল করেননি কখনোই। লিস্ট-এ'তে ১২টা বল করলেও ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতেও গ্লাভস ছেড়ে বল তুলে নেননি এর আগে। সেই গিলক্রিস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচে বল করতে নেমে প্রথম বলেই ফিরিয়েছেন হরভজন সিংকে। ওই একটা বল করেই ক্যারিয়ারের প্রথম ও একমাত্র... বিস্তারিত
ফ্লপ অব দ্য ডে
মৌসুমে শিরোপা জেতার শেষ সুযোগ। খেলাটা আবার বার্নাব্যুতে। প্রতিপক্ষ প্রতিবেশী অ্যাতলেতিকো মাদ্রিদ, যাদের কাছে গত ১৪ বছর একটাও ম্যাচ হারেনি রিয়াল মাদ্রিদ। নিজ মাঠে সেই অ্যাতলেতিকোর বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও কোপা দেল রে'র ফাইনালে হেরে গেছে হোসে মরিনহোর দল। 'সবচেয়ে বাজে' মৌসুমে ট্রফি-শূন্য মরিনহো। এখানেই... বিস্তারিত
খেলা -এর আরো সংবাদ
মূল পাতা খেলা
আজকের বাজি১. ফার্গুসনের বিদায়ী ম্যাচ জিতবে ম্যানইউ।এর পক্ষে বাজির রেট ১ : ২বাজির সংখ্যা : (১-৯৯)২. ভ্যালাদোলিদকে চারটির বেশি গোল দেবে বার্সেলোনা।এর পক্ষে বাজির রেট ১ : ৫বাজির সংখ্যা : (১-৯৯)বাজিতে অংশগ্রহন করতে চাইলে সাইনইন করুনফলাফল
আজকের পাঠকসংখ্যা
১০৫৭৯১
পুরোনো সংখ্যা
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
free counters
Latest News Portal Food Recipe in Bangladesh jobs in Bangladesh