|
|
মাইক্রোসফট ইমাজিন কাপবাংলাদেশ পর্বের সেরা ১০ প্রকল্প নিয়ে প্রদর্শর্নী
ফারহাত আহমেদ
গত বছরের 'মাইক্রোসফট ইমাজিন কাপ'-এ একটি বিভাগে বিশ্বচ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। তাই এবারের প্রতিযোগিতায় সবার আগ্রহ একটু বেশি। ইতিমধ্যে প্রতিযোগিতায় বাংলাদেশ অঞ্চলের আয়োজন অনেক দূর এগিয়েছে। এবার মোট ৩০০টি দল অংশ নিলেও প্রাথমিক বাছাইয়ে টিকে থাকে ১৪ দল। এদের মধ্য থেকে সেরা ১০ দলকে প্রকল্প প্রদর্শনের সুযোগ দেওয়া হয়। গতকাল রাজধানীর দৃক আইসিটি মিলনায়তনে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ প্রদর্শনী চলে।
মাইক্রোসফটের বাংলাদেশ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা অমি আজাদ জানান, বিচারকরা এসব প্রকল্প বিশ্লেষণ করে আগামী ৬ মে বাংলাদেশ পর্বের চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দল নির্বাচন করবেন। চ্যাম্পিয়ন দল ৬ থেকে ১০ জুলাই অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজিত প্রতিযোগিতার মূল আসরে অংশ নেওয়ার সুযোগ পাবে। আর দ্বিতীয় এবং তৃতীয় স্থান পাওয়া দল পুরস্কার হিসেবে পাবে ল্যাপটপ ও উইন্ডোজ স্মার্টফোন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাংগ্রি কোডার দলের 'স্মার্ট এগ্রো', আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের অস্ট ফোরবিট দলের 'হেল্পিং সিস্টেম ফর ফিজিক্যালি ডিজ্যাবল পিপল ইউজিং ভয়েস প্রসেসিং', ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডেঙ্চারাস দলের 'সেইভ এনার্জি, সেইভ দ্য গ্রিন', ইঞ্জিন দলের 'অন্নপূর্ণা', ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটি ফোনিঙ্ দলের 'বেটার টুগেদার', নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের লেপ্রেকন দলের 'প্রজেক্ট বিটল', ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমওআর দলের 'আই কন্ট্রোলড কার্সার', পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিরো আওয়ার দলের 'পকেট সুইচ', ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ইউআইইউ ডাইনামিঙ্ দলের 'হাতেখড়ি' এবং একই বিশ্ববিদ্যালয়ের ইউআইইউ স্ট্রাগলার্সের 'ইউআইইউ বাংলা ওসিআর' প্রকল্পগুলো প্রদর্শনীতে অংশ নেয়।
দৈনিক কালের কণ্ঠ 'মাইক্রোসফট ইমাজিন কাপ-২০১২' বাংলাদেশ পর্বের মিডিয়া সহযোগী।
ফারহাত আহমেদমাইক্রোসফটের বাংলাদেশ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা অমি আজাদ জানান, বিচারকরা এসব প্রকল্প বিশ্লেষণ করে আগামী ৬ মে বাংলাদেশ পর্বের চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দল নির্বাচন করবেন। চ্যাম্পিয়ন দল ৬ থেকে ১০ জুলাই অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজিত প্রতিযোগিতার মূল আসরে অংশ নেওয়ার সুযোগ পাবে। আর দ্বিতীয় এবং তৃতীয় স্থান পাওয়া দল পুরস্কার হিসেবে পাবে ল্যাপটপ ও উইন্ডোজ স্মার্টফোন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাংগ্রি কোডার দলের 'স্মার্ট এগ্রো', আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের অস্ট ফোরবিট দলের 'হেল্পিং সিস্টেম ফর ফিজিক্যালি ডিজ্যাবল পিপল ইউজিং ভয়েস প্রসেসিং', ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডেঙ্চারাস দলের 'সেইভ এনার্জি, সেইভ দ্য গ্রিন', ইঞ্জিন দলের 'অন্নপূর্ণা', ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটি ফোনিঙ্ দলের 'বেটার টুগেদার', নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের লেপ্রেকন দলের 'প্রজেক্ট বিটল', ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমওআর দলের 'আই কন্ট্রোলড কার্সার', পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিরো আওয়ার দলের 'পকেট সুইচ', ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ইউআইইউ ডাইনামিঙ্ দলের 'হাতেখড়ি' এবং একই বিশ্ববিদ্যালয়ের ইউআইইউ স্ট্রাগলার্সের 'ইউআইইউ বাংলা ওসিআর' প্রকল্পগুলো প্রদর্শনীতে অংশ নেয়।
দৈনিক কালের কণ্ঠ 'মাইক্রোসফট ইমাজিন কাপ-২০১২' বাংলাদেশ পর্বের মিডিয়া সহযোগী।
টেক প্রতিদিন -এর আরো সংবাদ
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com