|
|
নিখোঁজ যুবদল নেতা মনোয়ারমামলা নিচ্ছে না পুলিশ
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ছয় দিন ধরে নিখোঁজ। পুলিশ বলছে, নিখোঁজের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে মনোয়ারের পরিবারের দাবি, মামলা না নিয়ে তদন্তের নামে পুলিশ কালক্ষেপণ করছে।
নিখোঁজ মনোয়ার হোসেনের বাড়ি ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামে। গত ২২ এপ্রিল আক্কেলপুর উপজেলায় বিএনপির সভায় যোগ দেওয়ার জন্য মনোয়ার বিকেলে বাড়ি থেকে বের হন। সভাশেষে তিনি আর ফিরে আসেননি।
মনোয়ার হোসেনের মা মনোয়ারা বেগম অভিযোগ করেন, ছেলে নিখোঁজের পরের দিন আক্কেলপুর থানায় আট যুবকের নামে লিখিত অভিযোগপত্র দাখিল করলেও আজ পর্যন্ত পুলিশ তা মামলা আকারে গ্রহণ করেনি।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদার রহমান এ বিষয়ে বলেন, 'অভিযোগ যত বড়ই হোক না কেন, তদন্ত ছাড়া কোনো কিছু করা সম্ভব না। তাই বাদী পক্ষের করা সাধারণ ডায়েরি অনুযায়ী তদন্ত চলছে।' তিনি বলেন, শুধু বাদী নয়, আসামিও অভিযোগ করেছেন। সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন, 'যুবদল নেতা মনোয়ার নিখোঁজের পর পুলিশ মামলা নিচ্ছে না_এমন অভিযোগ পেয়ে ২৩ এপ্রিল আমি ওসি সহিদার রহমানকে মামলা নেওয়ার জন্য বলেছি। তিনি মামলা নেবেন বলে কথাও দিয়েছিলেন। কিন্তু শুনেছি এখনো মামলা নেওয়া হয়নি।' তিনি আক্ষেপ করে বলেন, মানুষ মারা গেলে বা নিখোঁজ হলে থানা মামলা নেবে না কেন?
জয়পুরহাট প্রতিনিধিনিখোঁজ মনোয়ার হোসেনের বাড়ি ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামে। গত ২২ এপ্রিল আক্কেলপুর উপজেলায় বিএনপির সভায় যোগ দেওয়ার জন্য মনোয়ার বিকেলে বাড়ি থেকে বের হন। সভাশেষে তিনি আর ফিরে আসেননি।
মনোয়ার হোসেনের মা মনোয়ারা বেগম অভিযোগ করেন, ছেলে নিখোঁজের পরের দিন আক্কেলপুর থানায় আট যুবকের নামে লিখিত অভিযোগপত্র দাখিল করলেও আজ পর্যন্ত পুলিশ তা মামলা আকারে গ্রহণ করেনি।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদার রহমান এ বিষয়ে বলেন, 'অভিযোগ যত বড়ই হোক না কেন, তদন্ত ছাড়া কোনো কিছু করা সম্ভব না। তাই বাদী পক্ষের করা সাধারণ ডায়েরি অনুযায়ী তদন্ত চলছে।' তিনি বলেন, শুধু বাদী নয়, আসামিও অভিযোগ করেছেন। সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন, 'যুবদল নেতা মনোয়ার নিখোঁজের পর পুলিশ মামলা নিচ্ছে না_এমন অভিযোগ পেয়ে ২৩ এপ্রিল আমি ওসি সহিদার রহমানকে মামলা নেওয়ার জন্য বলেছি। তিনি মামলা নেবেন বলে কথাও দিয়েছিলেন। কিন্তু শুনেছি এখনো মামলা নেওয়া হয়নি।' তিনি আক্ষেপ করে বলেন, মানুষ মারা গেলে বা নিখোঁজ হলে থানা মামলা নেবে না কেন?
প্রিয় দেশ -এর আরো সংবাদ
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com