|
|
« পূর্ববর্তী সংবাদ |
প্রিয় দেশ ডেস্কবাগেরহাট : সদর উপজেলায় ঝড়ের সময় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে এক দোকানি নিহত এবং ফকিরহাট উপজেলায় বজ্রপাতে আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঝড়ের সময় দেওয়াল ধসে নিহত আবুল কালাম পিরোজপুর জেলার কুমারখালী গ্রামের হামেজ উদ্দিনের ছেলে এবং ফকিরহাটের মৌভোগ ইউনিয়নের কাঁঠালডাঙ্গা গ্রামে বজ্রপাতে নিহত সেলিম শেখ আমজাদ শেখের ছেলে। বিকেলে বাগেরহাট হাসপাতালে উভয়ের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
রাউজান : চট্টগ্রামের রাউজানের তিনটি গ্রাম শনিবার সকালে ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। সকাল পৌনে ৮টার দিকে ঝড়ের সময় উঠানে কাজ করতে গিয়ে বজ্রপাতে শাহারা খাতুন (৫০) নামে এক নারী মারা গেছেন। ৩-৫ মিনিট স্থায়ী ঝড়ে রাউজান পৌরসভার ছত্রপাড়া, ডাবুয়া ইউনিয়নের আরবনগর ও হাছানখীল এলাকার দুই শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুল, মাদ্রাসা। পাঁচটি পল্লী বিদ্যুতের খুঁটি পড়ে গিয়ে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত ছনোয়ারা বেগম বলেন, 'আমাদের ঘরের টিনসহ চাল উড়িয়ে নিয়ে বড়ই গাছের সঙ্গে গিয়ে ঠেকেছে।'
কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা ভবনের টিনের চালা শনিবার দুপুরে ঝড়ের তাণ্ডবে উড়ে গেছে। এতে পৌরশহরের একটি প্রকল্প এবং জন্মনিবন্ধন প্রোগ্রামের তিনটি কম্পিউটার পানিতে বিকল হয়ে যায়। এ সময় দেয়াল ধসে ক্ষতিগ্রস্ত হয় আসবাব। ইউপিআইআইপি-২ প্রকল্পের ফ্যাসিলেটেটর মো. বাবুল খান জানান, 'বিধাতাই আমাকে রক্ষা করেছেন। ঝড় শুরু হওয়ার এক মিনিট আগে তিন তলায় আমাদের অফিসকক্ষে বসে কম্পিউটারে কাজ সমাপ্ত করে মেয়রের কক্ষে প্রবেশ করি। এর পরই ঝড় এসে টিনের চালা বিকট শব্দে উড়িয়ে নিয়ে যায়।' পৌর মেয়র এসএম রাকিবুল আহসান জানান, অতিদ্রুত চালাটি মেরামত করা হবে।
শিবচর : মাদারীপুর জেলার শিবচরের বহেরাতলা ও বাঁশকান্দি ইউনিয়নে ঝড়ে দুটি স্কুল, তিনটি দোকানসহ অন্তত ৩০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়াও অসংখ্য গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। আহত হয়েছে দশম শ্রেণীর এক ছাত্রীসহ তিনজন। বাজিতপুর হাজেরা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম আজাদ বলেন, দুপুরের হঠাৎ ঝড়ে বিদ্যালয়ের ছাদ উড়ে গেছে।
নোয়াখালী : জেলার কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় শনিবার সকালে ঝড়ে কয়েকটি স্কুলসহ বেশ কয়েকটি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এ সময় কবিরহাট উপজেলার আবদুর রহিম উচ্চ বিদ্যালয়ে পরীক্ষারত ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত বের হতে গিয়ে ১০ শিশু আহত হয়। কবিরহাট ঘোষবাগ ইউনিয়নের আবদুর রহিম উচ্চ বিদ্যালয়ের টিনের চাল উড়ে যায়। এ সময় প্রথম সাময়িক পরীক্ষা চলছিল। এ ঘটনার পর পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদ |
প্রিয় দেশ -এর আরো সংবাদ
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com








