ঢাকা, রবিবার ২৯ এপ্রিল ২০১২, ১৬ বৈশাখ ১৪১৯, ৬ জমাদিউস সানি ১৪৩৩
¦
এবার টপ গান-২ রংবেরং ডেস্ক
কথা ছিল চতুর্থ পর্বের পর 'মিশন ইমপসিবল' সিরিজে আর কাজ করবেন না টম ক্রুজ। কিন্তু ছবিটি বড় ধরনের সাফল্য অর্জন করায় সিদ্ধান্ত বদলেছেন টম। আরেক প্রযোজক জেরি ব্রুকহাইমারের সঙ্গে সিরিজের পঞ্চম পর্বের বিষয়ে আলোচনা অনেকটাই এগিয়ে নিয়েছেন। তবে 'এমআই ফাইভ'-এর আগে পর্দায় চলে আসতে পারে টমের বিখ্যাত 'টপ গান' ছবির সিক্যুয়েল। ১৯৮৬ সালের এই ব্লকবাস্টারটি টম ক্রুজকে হলিউডের প্রথম সারির অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। সম্প্রতি প্যারামাউট পিকচার্সের সঙ্গে টপ গানের সিক্যুয়েল নির্মাণের চুক্তি করেছেন টম। এটিও প্রযোজনা করবে জেরি আর পরিচালনার দায়িত্বে থাকছেন টনি স্কট। প্রথম পর্বের মতোই বিমানবাহিনীর পাইলট স্কুলের ওপরই ছবির কাহিনী আবর্তিত হবে।
আজকের পাঠকসংখ্যা
৭২৩৩১৫
পুরোনো সংখ্যা
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
free counters
Latest News Portal Food Recipe in Bangladesh jobs in Bangladesh