|
|
এক গান নিয়ে নির্ঝরের অ্যালবাম
রংবেরং প্রতিবেদক
৭ জুন এক যুগ পূর্তি হচ্ছে ব্যান্ড 'নির্ঝর'-এর। এ উপলক্ষে একটি অ্যালবাম প্রকাশ করবে ব্যান্ডটি। একটি গান নিয়েই সাজানো হচ্ছে অ্যালবামটি। গানের শিরোনাম 'কে তুমি কার'। গানটির কথা লিখেছেন শাহান কবন্ধ, সুর করেছেন জয় শাহরিয়ার। সংগীতায়োজনে পাভেল আরিন। সিঙ্গেলটি প্রকাশ করবে জি-সিরিজ। এ প্রসঙ্গে নির্ঝরের দলনেতা জয় শাহরিয়ার বলেন, "ব্যান্ডের এক যুগ পূর্তি আমাদের জন্য খুবই আবেগঘন একটি ব্যাপার। অনেক চড়াই-উতরাই পেরিয়ে আমরা আজকের অবস্থানে এসে পেঁৗছেছি। যুগপূর্তি উদ্যাপনের অংশ হিসেবেই ৭ জুন 'কে তুমি কার'_অ্যালবামটি প্রকাশ করা হবে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজন করা হবে উন্মুক্ত কনসার্টের। এতে নির্ঝরের সঙ্গে পারফর্ম করবে আরো বেশ কয়েকটি ব্যান্ড।"
রংবেরং প্রতিবেদক
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com