ঢাকা, রবিবার ২৯ এপ্রিল ২০১২, ১৬ বৈশাখ ১৪১৯, ৬ জমাদিউস সানি ১৪৩৩
¦
ভাইয়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি মুজাহিদের নিজস্ব প্রতিবেদক
ভাইয়ের জানাজায় অংশ নিতে গতকাল শনিবার ছয় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় আটক জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ।
সন্ধ্যা ৬টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরের বায়তুন নূর জামে মসজিদে মোহাম্মাদ মুজাহিদ ভাইয়ের জানাজার নামাজের ইমামতি করেন। জানাজায় জামায়াতের সংসদ সদস্য হামিদুর রহমান আজাদসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন। জানাজার পর পরই তাঁকে নারায়ণগঞ্জ কারাগারে নিয়ে যাওয়া হয়।
জানাজার আগে মুজাহিদ নিহত ভাইয়ের বাসায় যান এবং সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে একটি সাদা মাইক্রোবাসে করে মুজাহিদকে নারায়ণগঞ্জ কারাগার থেকে ঢাকায় নিয়ে আসা হয়।
শুক্রবার বিকেলে মুজাহিদের ছোট ভাই আলী আশরাফ মো. শোয়ায়েব (৫৬) মারা যান। তিনি দৈনিক সংগ্রামের ফরিদপুর জেলা প্রতিনিধি ও ফরিদপুর প্রেসক্লাবের সহসভাপতি ছিলেন। এর আগে গত বছর অক্টোবরে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ইমামতি করেন একই মামলায় আটক জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী।
২০১০ সালের ২৯ জুন আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। ওই বছর ২ অগাস্ট তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।


খবর -এর আরো সংবাদ
Jobs in Bangladesh
আজকের পাঠকসংখ্যা
৭২২৭৩৯
পুরোনো সংখ্যা
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
free counters
Latest News Portal Food Recipe in Bangladesh jobs in Bangladesh