|
|
মাহফুজ উল্লাহর বইয়ের প্রকাশনা অনুষ্ঠান'৬০ বছরে ছাত্র ইউনিয়ন অসংখ্য দেশপ্রেমিকের জন্ম দিয়েছে'
নিজস্ব প্রতিবেদক
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ও অসাম্প্রদায়িক চেতনা সৃষ্টিতে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের অবদান অনস্বীকার্য। গত ৬০ বছরে এ সংগঠনটি অসংখ্য দেশপ্রেমিকের জন্ম দিয়েছে। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে 'পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন, গৌরবের দিনলিপি' শীর্ষক একটি বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। বইটি লিখেছেন সাংবাদিক মাহফুজ উল্লাহ।
প্রকাশনা উৎসবে ভাষাসৈনিক আবদুল মতিন বলেন, 'এত চেষ্টা করেও দেশ ঠিক হয় না কেন? দেশে কী হচ্ছে? দেশ রসাতলে যাচ্ছে, আর আমরা তা হতে দেব?'
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও অভ্যুদয়ে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের অবদান অনস্বীকার্য। ছাত্র ইউনিয়নের ভাঙন প্রসঙ্গে তিনি বলেন, সে সময় তিনি কারাগারে ছিলেন। তার পরও তাঁর দায় তিনি স্বীকার করেন। এ ভাঙনের ফলে তাঁর কাঁধে দায় যেমন এসেছে, তেমনি পরিচিতিও দিয়েছে।
কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ইতিহাস বিকৃতি দুইভাবে হয়। একটি হলো মিথ্যা দিয়ে ঢেকে দেওয়া, অন্যটি হলো সত্যকে প্রান্তিক দিকে ঠেলে দেওয়া। মুক্তিযুদ্ধে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের অবদান তুলে ধরে তিনি বলেন, গত ৬০ বছরে এ সংগঠন লাখ লাখ দেশপ্রেমিক জন্ম দিয়েছে।
ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ বলেন, গত এক বছরে ৯৬ জন গুম হয়েছে। এটি নতুন উপসর্গ। এ অবস্থা থেকে উত্তরণ শুধু একটি দলের দায়িত্ব নয়। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।
নিজস্ব প্রতিবেদকপ্রকাশনা উৎসবে ভাষাসৈনিক আবদুল মতিন বলেন, 'এত চেষ্টা করেও দেশ ঠিক হয় না কেন? দেশে কী হচ্ছে? দেশ রসাতলে যাচ্ছে, আর আমরা তা হতে দেব?'
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও অভ্যুদয়ে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের অবদান অনস্বীকার্য। ছাত্র ইউনিয়নের ভাঙন প্রসঙ্গে তিনি বলেন, সে সময় তিনি কারাগারে ছিলেন। তার পরও তাঁর দায় তিনি স্বীকার করেন। এ ভাঙনের ফলে তাঁর কাঁধে দায় যেমন এসেছে, তেমনি পরিচিতিও দিয়েছে।
কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ইতিহাস বিকৃতি দুইভাবে হয়। একটি হলো মিথ্যা দিয়ে ঢেকে দেওয়া, অন্যটি হলো সত্যকে প্রান্তিক দিকে ঠেলে দেওয়া। মুক্তিযুদ্ধে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের অবদান তুলে ধরে তিনি বলেন, গত ৬০ বছরে এ সংগঠন লাখ লাখ দেশপ্রেমিক জন্ম দিয়েছে।
ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ বলেন, গত এক বছরে ৯৬ জন গুম হয়েছে। এটি নতুন উপসর্গ। এ অবস্থা থেকে উত্তরণ শুধু একটি দলের দায়িত্ব নয়। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।
ঢাকা -এর আরো সংবাদ
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com