|
|
যেভাবে হলো 'দেশ'
একবার হংকংয়ে এক অনুষ্ঠানে সেট ডিজাইনার টিম ইয়েপের সঙ্গে নাচ নিয়ে আলোচনা করেছিলেন আকরাম খান। টিমই বলেন, 'কেন তুমি তোমার নিজের অরিজিন নিয়ে একক নৃত্যনাট্যের পরিকল্পনা করছো না?' আকরাম খান অবাক হয়ে জানতে চান 'কোন অরিজিন, লন্ডন?' টিমের উত্তর, 'না, বাংলাদেশ, তুমি না বাংলাদেশি? তাহলে বাংলাদেশ নিয়ে ভাবছো না কেন?' আকরাম খান তখন অবাক হয়ে ভাবেন, 'আরে তাই তো, আমি তো কখনো বাংলাদেশ নিয়ে ভাবিনি!' টিম ইয়েপের কাছ থেকে নিজের দেশকে নিয়ে কাজ করার পরামর্শ পেয়ে আকরাম বাংলাদেশে আসেন ২০১০ সালে। ঘুরেফিরে দেখেন বাংলাদেশ, পর্যবেক্ষণ করেন বাংলাদেশের মানুষের আচার-আচরণ আর নিজের শেকড়। বোঝার চেষ্টা করেন রাজনৈতিক পরিস্থিতি, সাহিত্য ও সংস্কৃতি।
ব্রিটেনে ফিরে সেসব উপাদান নিয়ে তিনি লিখতে শুরু করেন নৃত্যনাট্য 'দেশ'। যোগাযোগ রেখে চলেন টিম ইয়েপের সঙ্গে। বিশ্বখ্যাত চলচ্চিত্র 'ক্রাউচিং টাইগার হিডেন ড্র্রাগন'-এর ভিজুয়াল ডিজাইন করেছেন এই টিম ইয়েপ। তিনি সানন্দে রাজি হয়ে যান 'দেশ'-এর সেট ডিজাইন করতে। লাইট ডিজাইনার মিশেল হলস এবং অলিভিয়ের অ্যাওয়ার্ডজয়ী সংগীত পরিচালক জোসেলিন পোক যুক্ত হন ' দেশ'-এর সঙ্গে।
মোট ছয়টি চরিত্র দেশ-এ। এ নিয়ে আকরাম খান বলেন, 'এখানে মোট ছয়টি চরিত্র। আমার মা এর মধ্যে একটি। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে বুকে-পিঠে 'গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক' স্লোগান লিখে যে সাহসী তরুণটি প্রাণ দিয়েছিল, সেই নূর হোসেন আমাকে বেশ অনুপ্রাণিত করেছে। তাঁকে নিয়েও একটি চরিত্র রয়েছে।'

সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com