|
|
কলকাতায় বুধবার শুরু 'বাংলাদেশি বইমেলা'
নিজস্ব প্রতিবেদক
পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী বিশাল পাঠকগোষ্ঠীর কাছে বাংলাদেশি বই পেঁৗছে দেওয়া এবং দেশের বইয়ের বাজার সম্প্রসারণের লক্ষ্যে আগামী ১২ অক্টোবর বুধবার থেকে কলকাতায় শুরু হচ্ছে 'বাংলাদেশি বইমেলা'। কলকাতার রবীন্দ্র সদনের গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় পাঁচ দিনব্যাপী এ মেলা বসবে।
যৌথভাবে মেলার আয়োজন করেছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো। মেলায় এ দেশের ২৯টি স্বনামধন্য প্রকাশনা সংস্থা অংশ নেবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মেলার উদ্বোধন করবেন।
গতকাল শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক ফরিদ আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাবেক সভাপতি মুফিদুল হক, জালাল আহমেদ ও পরিচালক (মেলা) আখতারুজ্জামান।
বক্তারা বলেন, 'পশ্চিমবঙ্গে আমাদের বইয়ের একটি নির্দিষ্ট পাঠক শ্রেণী রয়েছে। কিন্তু সেখানে বাংলাদেশের বইয়ের অপর্যাপ্ততার কারণে পাঠক বাড়ছে না। এ বইমেলার মাধ্যমে আমরা চেষ্টা করব সারা বছর যেন কলকাতার পাঠকরা আমাদের বইগুলো পেতে পারেন।' তাঁরা বলেন, এবারের মেলায় মোট ১৫ হাজার ডলার সমমূল্যের (সংখ্যায় ১০-১২ হাজার) বই ওঠানো হবে। বইগুলোর দাম বাংলাদেশি টাকায় যত রাখা হয়, ভারতীয় রুপিতেও এর সমমানে রাখা হবে। তবে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে।
মেলা চলবে ১৬ অক্টোবর পর্যন্ত। ১৪ অক্টোবর একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে ভারতের প্রখ্যাত কথাসাহিত্যিক, বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন।
নিজস্ব প্রতিবেদকযৌথভাবে মেলার আয়োজন করেছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো। মেলায় এ দেশের ২৯টি স্বনামধন্য প্রকাশনা সংস্থা অংশ নেবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মেলার উদ্বোধন করবেন।
গতকাল শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক ফরিদ আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাবেক সভাপতি মুফিদুল হক, জালাল আহমেদ ও পরিচালক (মেলা) আখতারুজ্জামান।
বক্তারা বলেন, 'পশ্চিমবঙ্গে আমাদের বইয়ের একটি নির্দিষ্ট পাঠক শ্রেণী রয়েছে। কিন্তু সেখানে বাংলাদেশের বইয়ের অপর্যাপ্ততার কারণে পাঠক বাড়ছে না। এ বইমেলার মাধ্যমে আমরা চেষ্টা করব সারা বছর যেন কলকাতার পাঠকরা আমাদের বইগুলো পেতে পারেন।' তাঁরা বলেন, এবারের মেলায় মোট ১৫ হাজার ডলার সমমূল্যের (সংখ্যায় ১০-১২ হাজার) বই ওঠানো হবে। বইগুলোর দাম বাংলাদেশি টাকায় যত রাখা হয়, ভারতীয় রুপিতেও এর সমমানে রাখা হবে। তবে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে।
মেলা চলবে ১৬ অক্টোবর পর্যন্ত। ১৪ অক্টোবর একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে ভারতের প্রখ্যাত কথাসাহিত্যিক, বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন।
খবর -এর আরো সংবাদ
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com