|
|
বগুড়ায় লোকসংস্কৃতি সামগ্রীর পসরা
বগুড়া অফিস
আগ্রহ ভরে নতুন প্রজন্ম দেখছে লোকসংস্কৃতি উৎসবে বাঙালির ঐতিহ্য। প্রদর্শনীতে কৃষিপ্রধান গ্রামবাংলার সামগ্রীর যেমন পসরা বসেছে, তেমনি নগরজীবনের অনুষঙ্গ গ্রামোফোন থেকে শুরু করে কড়ির ডালা, একতারা আর ডুগিরও দেখা মিলছে।
জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে বগুড়ার বর্ষবিদায়, বর্ষবরণ ও লোকসংস্কৃতি উৎসব চত্বরে প্রদর্শনীর এই আয়োজন চলছে। গত রবিবার পাঁচ দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) সভাপতি এ এইচ এম আখতারুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাদেকুর রহমান সুজন, সমুদ্র হক, জে এম রউফ, আব্দুল্লাহেল কাফী তারা, ইসলাম রফিক, শিবলী মোক্তাদির ও নিভা রানী সরকার পূর্ণিমা।
প্রদর্শনীতে যেসব সামগ্রী স্থান পেয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লাঙল, ঢেঁকি, গ্রামোফোন, হুকা, কড়ির ডালা, তৌড়াজাল, খড়ম, ঢোল, একতারা, ডুগি, মাটির তৈজসপত্র, কাঠা, ধামা, চালুন, কুলা, দোলক ঘড়ি, পাখির বাসা, হামানদিস্তা, পলো, নিক্তি ইত্যাদি।
লোকসংস্কৃতি ও ঐতিহ্যের সংগ্রহ এবং সংরক্ষণকারী নিভা রানী সরকার পূর্ণিমা প্রদর্শনীর উদ্দেশ্য সম্পর্কে বলেন, বাংলার জীবনযাত্রার সঙ্গে যেসব সামগ্রী জড়িয়ে ছিল, কালের স্রোতে আজ তা হারিয়ে যেতে বসেছে। আগের প্রজন্মের জীবনমান এবং দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে নতুন প্রজন্মকে জানানো না গেলে তারা অতীতের বিষয় সম্পর্কে কোনো ধারণাই পাবে না। এ বিষয়টি মাথায় রেখেই লোকসংস্কৃতি ও ঐতিহ্যের সংগ্রহশালা গড়ে তোলা হয়েছে। আর তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ প্রদর্শনীর আয়োজন।
বগুড়া অফিসজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে বগুড়ার বর্ষবিদায়, বর্ষবরণ ও লোকসংস্কৃতি উৎসব চত্বরে প্রদর্শনীর এই আয়োজন চলছে। গত রবিবার পাঁচ দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) সভাপতি এ এইচ এম আখতারুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাদেকুর রহমান সুজন, সমুদ্র হক, জে এম রউফ, আব্দুল্লাহেল কাফী তারা, ইসলাম রফিক, শিবলী মোক্তাদির ও নিভা রানী সরকার পূর্ণিমা।
প্রদর্শনীতে যেসব সামগ্রী স্থান পেয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লাঙল, ঢেঁকি, গ্রামোফোন, হুকা, কড়ির ডালা, তৌড়াজাল, খড়ম, ঢোল, একতারা, ডুগি, মাটির তৈজসপত্র, কাঠা, ধামা, চালুন, কুলা, দোলক ঘড়ি, পাখির বাসা, হামানদিস্তা, পলো, নিক্তি ইত্যাদি।
লোকসংস্কৃতি ও ঐতিহ্যের সংগ্রহ এবং সংরক্ষণকারী নিভা রানী সরকার পূর্ণিমা প্রদর্শনীর উদ্দেশ্য সম্পর্কে বলেন, বাংলার জীবনযাত্রার সঙ্গে যেসব সামগ্রী জড়িয়ে ছিল, কালের স্রোতে আজ তা হারিয়ে যেতে বসেছে। আগের প্রজন্মের জীবনমান এবং দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে নতুন প্রজন্মকে জানানো না গেলে তারা অতীতের বিষয় সম্পর্কে কোনো ধারণাই পাবে না। এ বিষয়টি মাথায় রেখেই লোকসংস্কৃতি ও ঐতিহ্যের সংগ্রহশালা গড়ে তোলা হয়েছে। আর তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ প্রদর্শনীর আয়োজন।
প্রিয় দেশ -এর আরো সংবাদ
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com