ঢাকা, শুক্রবার ৪ মে ২০১২, ২১ বৈশাখ ১৪১৯, ১১ জমাদিউস সানি ১৪৩৩
ক্ষেতলাল উপজেলার ময়ুম শেরকোল গ্রামের এ দুই কৃষকের করলাগাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। ছবি : কালের কণ্ঠ
¦
« পূর্ববর্তী সংবাদ
ক্ষেতলালে দুই হাজার
করলা গাছ সাবাড়
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলালের ময়ুম শেরকোল গ্রামে বুধবার রাতে দুই কৃষকের ৩২ শতক জমির প্রায় দুই হাজার করলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। জানা গেছে, ওই গ্রামের ভূমিহীন বর্গাচাষি রেজাউল ইসলাম ২৪ শতক জমিতে প্রায় ২০ হাজার টাকা খরচ করে এক মাস আগে করলাগাছ রোপণ করেন। এরই মধ্যে তিনি ১৫ কেজি করলা বিক্রি করেছেন। একই ভাবে ওই গ্রামের বর্গাচাষি আশরাফ আলী আট শতক জমিতে সাত হাজার টাকা খরচ করে করলা রোপণ করেন। তিনিও ১০ কেজি করলা বিক্রি করেছেন। বুধবার তাঁরা দুজনই ক্ষেত পরিচর্যা করে বাড়িতে চলে যান। পরের দিন বৃহস্পতিবার সকালে করলা তুলতে এসে দেখেন ক্ষেতের প্রায় দুই হাজার করলাগাছ কেটে ফেলা হয়েছে। তাঁরা জানান, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে।
« পূর্ববর্তী সংবাদ
প্রিয় দেশ -এর আরো সংবাদ
আজকের পাঠকসংখ্যা
৮৩৭৪৮৯
পুরোনো সংখ্যা
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
free counters
Latest News Portal Food Recipe in Bangladesh jobs in Bangladesh