|
|
« পূর্ববর্তী সংবাদ |
নিজস্ব প্রতিবেদকগতকাল বৃহস্পতিবার কলকাতার আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত একটি প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। 'মমতা-হিলারি কথায় গুরুত্ব মার্কিন লগি্নকে' শীর্ষক প্রতিবেদনটিতে বলা হয়েছে, মূলত পশ্চিমবঙ্গসহ পূর্ব ভারতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যেই কলকাতা সফর করছেন হিলারি। বাংলাদেশ সফর শেষে হিলারি আগামী ৭ মে কলকাতায় যাবেন এবং সে দিনই মহাকরণে মমতার সঙ্গে বৈঠকে বসবেন।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, বৈঠকে হিলারি ক্লিনটন স্পর্শকাতর কোনো বিষয় নিয়ে আলোচনায় যাবেন না, যাতে যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্যটি ভেস্তে যায়। আর সেই উদ্দেশ্য হলো হলো পশ্চিমবঙ্গ সরকার কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলে বিনিয়োগ বাড়াতে সহযোগিতা করতে পারে, এ ব্যাপারে মমতার কাছ থেকে শুনতে চাবেন হিলারি।
জানা গেছে, বৈঠকের আলোচ্যসূচি ঠিক করতে ইতিমধ্যে ভারতে মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল মহাকরণে গিয়ে মমতার সঙ্গে দেখা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও নয়াদিলি্লর কূটনৈতিক মহলেও হিলারির কলকাতা সফর নিয়ে যথেষ্ট তৎপরতা শুরু হয়ে হয়েছে। যদিও গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে বলা হয়েছে, 'হিলারি একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন, এতে আমাদের কিছু বলার নেই।' তবে হিলারির সঙ্গে বৈঠকের আগে সম্ভাব্য বিষয়গুলো নিয়ে ঠিকই আজ শুক্রবার তৃণমূল নেত্রীর সঙ্গে কথা বলবেন ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণ।
প্রতিবেদনটিতে আরো বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটাই সম্ভবত হিলারির শেষ উপমহাদেশ সফর। এত দিন তাঁর না যাওয়া দেশের তালিকায় ছিল বাংলাদেশ ও নেপাল। এবার নেপাল না হলেও বাংলাদেশে যাচ্ছেন তিনি। এখানে আমেরিকার দৃষ্টিভঙ্গি থেকে এটা খুব স্পষ্ট যে, তারা চাইছে ভারত-বাংলাদেশের মধ্যে দ্রুত তিস্তা চুক্তি সম্পন্ন হোক এবং দুই দেশের সম্পর্ক আরো মজবুত হোক।
সাম্প্রতিক সময়ে কৌশলগত কারণেই বাংলাদেশের গুরুত্ব মার্কিন প্রশাসনের কাছে অনেকটা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আফগানিস্তানে যেভাবে নতুন করে তালেবানি তৎপরতা শুরু হয়েছে, তাতে ছোট দেশ হলেও বাংলাদেশের তাৎপর্য আমেরিকার কাছে অনেকটাই বেড়েছে। প্রতিবেদনটিতে আরো উল্লেখ করা হয়, বাংলাদেশ-ভারতের মধ্যে তিস্তা চুক্তি নিয়ে তৎপরতা শুরু হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আগামী সোমবার দিলি্ল আসছেন।
« পূর্ববর্তী সংবাদ |
খবর -এর আরো সংবাদ
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com








