ঢাকা, শুক্রবার ৪ মে ২০১২, ২১ বৈশাখ ১৪১৯, ১১ জমাদিউস সানি ১৪৩৩
¦
১০ মাসে প্রবাসী আয় হাজার কোটি ডলার ছাড়াল বাণিজ্য ডেস্ক
চলতি অর্থবছরের ১০ মাসে (জুলাই-এপ্রিল) দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এক হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে। এ সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট এক হাজার ৬১ কোটি ২২ লাখ ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। খবর বাসস।
আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৯৬১ কোটি ডলার। এ হিসাবে ১০ মাসে প্রবাসী আয় বেড়েছে ১০০ কোটি ২২ লাখ ডলার। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে সাড়ে ১০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, এপ্রিলে প্রবাসী বাংলাদেশিরা দেশে ১০৮ কোটি ২২ লাখ ডলারের সমপরিমাণ বিদেশি মুদ্রা পাঠিয়েছেন। আগের বছরের একই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ১০০ কোটি ডলার।
তবে মার্চের তুলনায় প্রবাসী আয় কিছুটা কমেছে। মার্চে এর পরিমাণ ছিল ১১১ কোটি ডলার। বিশ্বমন্দাজনিত পরিস্থিতিতেও রেমিট্যান্স প্রবাহ জোরদার হওয়া প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বৃহস্পতিবার বলেন, 'ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে কেন্দ ীয় ব্যাংকের পক্ষ থেকে আমরা নানামুখী পদক্ষেপ নিয়েছি। এটা তারই প্রতিফলন। উত্তরোত্তর এটি বেড়েই চলেছে।' তিনি বলেন, 'আমরা চাই শতভাগ রেমিট্যান্স ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আসুক। আর সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।' বছর শেষে রেমিট্যান্স প্রবাহ এক হাজার ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে তিনি দাবি করেন। নতুন নতুন শ্রমবাজার অন্বেষণ এবং বিদ্যমান বাজারে দক্ষ জনশক্তি প্রেরণের ওপর সরকারের চলমান কর্মকাণ্ডের ফলে রেমিট্যান্স প্রবাহ আরো বাড়বে বলে তিনি মনে করছেন। এদিকে রেমিট্যান্স প্রবাহ উত্তরোত্তর বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী অবস্থায় ফিরে আসছে। বৃহস্পতিবার রিজার্ভ দাঁড়িয়েছে ১০ দশমিক ২৩ বিলিয়ন ডলার। উল্লেখ্য, অতীতের সব রেকর্ড ভেঙে প্রবাসীরা গত ডিসেম্বর মাসে ১১৪ কোটি ৪৪ লাখ ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন।
শিল্প বাণিজ্য -এর আরো সংবাদ
আজকের পাঠকসংখ্যা
৮৩৬৯৪১
পুরোনো সংখ্যা
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
free counters
Latest News Portal Food Recipe in Bangladesh jobs in Bangladesh