|
|
রিটের খবরে দরপতন শেয়ারবাজারে
নিজস্ব প্রতিবেদক
শুরুতে ভালোই ছিল গতকালের শেয়ারবাজারের লেনদেন। প্রথম পাঁচ মিনিটেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ৩৫ পয়েন্ট বেড়ে ৫২৩৫ পয়েন্টে ওঠে। কিন্তু পরের ২০ মিনিটে সূচক কমে যায় ৩০ পয়েন্ট। এভাবে কয়েক দফা ওঠা-নামার পর ডিএসইর সাধারণ মূল্যসূচক এক ঘণ্টায় ৪৩ পয়েন্ট বেড়ে দিনের সর্বোচ্চ ৫২৪৩ পয়েন্টে ওঠে। কিন্তু এর পরই খবর ছড়িয়ে পড়ে পরিচালকদের নূ্যনতম শেয়ার ধারণসংক্রান্ত এসইসির নির্দেশনার বিরুদ্ধে আরো একজন পরিচালক হাইকোর্টে রিট করেছেন। এ খবরের সত্যতাও খুঁজে পাওয়া যায়। যার প্রভাবে সাধারণ বিনিয়োগকারীরা সামান্য লাভে বা লোকসানে থাকা শেয়ার বিক্রি করে দিতে থাকেন। তাই কমতে থাকে বিভিন্ন কম্পানির শেয়ারের দর। এর পর থেকে চলতে থাকা দরপতনে দিন শেষে সূচকের পতন হয় ৩৭.৫০ পয়েন্ট। ডিএসইর সূচক স্থির হয় ৫১৬১.২২ পয়েন্টে।
এ প্রসঙ্গে ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশীদ লালী বলেন, যেহেতু আগেও একটা রিট হয়েছে সেহেতু এরপর এক শটা রিট হলেও একই ফলাফল আসবে। এ ব্যাপারে এসইসি ও ডিএসইসহ শেয়ারবাজার সংশ্লিষ্ট সব পক্ষ তৎপর রয়েছে। এ নিয়ে বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।
এদিকে সার্বিক বাজার পরিস্থিতি বিশ্লেষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ২৬৮টি কম্পানির সাত কোটি ৩৭ লাখ ১৮ হাজার ৩২৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ারের আর্থিক মূল্য ৪৩৫ কোটি ৯৪ লাখ ৮৪ হাজার ৩৮৮ টাকা, যা আগের দিনের চেয়ে ৫৩ কোটি ২৪ লাখ টাকা কম। লেনদেন হওয়া এসব কম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ১৭৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি কম্পানির শেয়ারের দাম। গতকাল ডিএসইর বাজার মূলধনের পরিমাণ ছিল_দুই লাখ ৬৮ হাজার ৫০১ কোটি ১৬ লাখ ৭৯ হাজার ৫৩০ টাকা।
লেনদেনের ভিত্তিতে ডিএসইর প্রধান ১০টি কম্পানি হলো_লঙ্কাবাংলা ফাইন্যান্স, যমুনা অয়েল, গ্রামীণফোন, মেঘনা পেট্রোলিয়াম, বেক্সিমকো লিমিটেড, স্কয়ার ফার্মা, আরএন স্পিনিং, তিতাস গ্যাস, লাফার্জ সুরমা সিমেন্ট ও জিপিএস ইস্পাত।
মূল্যবৃদ্ধির শীর্ষে থাকা ১০টি কম্পানি হলো_ সপ্তম আইসিবি, নর্দান ইনস্যুরেন্স, রিলায়েন্স ইনস্যুরেন্স, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড, এনএলআই প্রথম মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি, ম্যারিকো, রূপালী ইনস্যুরেন্স, আইসিবি এএমসিএল প্রথম মিউচ্যুয়াল ফান্ড ও ব্র্যাক ব্যাংক।
অন্যদিকে দাম কমার শীর্ষে থাকা ১০ কম্পানি হলো_যমুনা ব্যাংক, আল-আরাফাহ্ ব্যাংক, আইপিডিসি, জিলবাংলা সুগার, পঞ্চম আইসিবি, প্রথম বিএসআরএস, রূপালী লাইফ ইনস্যুরেন্স, লিগাসি ফুটওয়্যার, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও সাভার রিফ্যাক্টরিজ।
নিজস্ব প্রতিবেদকএ প্রসঙ্গে ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশীদ লালী বলেন, যেহেতু আগেও একটা রিট হয়েছে সেহেতু এরপর এক শটা রিট হলেও একই ফলাফল আসবে। এ ব্যাপারে এসইসি ও ডিএসইসহ শেয়ারবাজার সংশ্লিষ্ট সব পক্ষ তৎপর রয়েছে। এ নিয়ে বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।
এদিকে সার্বিক বাজার পরিস্থিতি বিশ্লেষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ২৬৮টি কম্পানির সাত কোটি ৩৭ লাখ ১৮ হাজার ৩২৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ারের আর্থিক মূল্য ৪৩৫ কোটি ৯৪ লাখ ৮৪ হাজার ৩৮৮ টাকা, যা আগের দিনের চেয়ে ৫৩ কোটি ২৪ লাখ টাকা কম। লেনদেন হওয়া এসব কম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ১৭৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি কম্পানির শেয়ারের দাম। গতকাল ডিএসইর বাজার মূলধনের পরিমাণ ছিল_দুই লাখ ৬৮ হাজার ৫০১ কোটি ১৬ লাখ ৭৯ হাজার ৫৩০ টাকা।
লেনদেনের ভিত্তিতে ডিএসইর প্রধান ১০টি কম্পানি হলো_লঙ্কাবাংলা ফাইন্যান্স, যমুনা অয়েল, গ্রামীণফোন, মেঘনা পেট্রোলিয়াম, বেক্সিমকো লিমিটেড, স্কয়ার ফার্মা, আরএন স্পিনিং, তিতাস গ্যাস, লাফার্জ সুরমা সিমেন্ট ও জিপিএস ইস্পাত।
মূল্যবৃদ্ধির শীর্ষে থাকা ১০টি কম্পানি হলো_ সপ্তম আইসিবি, নর্দান ইনস্যুরেন্স, রিলায়েন্স ইনস্যুরেন্স, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড, এনএলআই প্রথম মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি, ম্যারিকো, রূপালী ইনস্যুরেন্স, আইসিবি এএমসিএল প্রথম মিউচ্যুয়াল ফান্ড ও ব্র্যাক ব্যাংক।
অন্যদিকে দাম কমার শীর্ষে থাকা ১০ কম্পানি হলো_যমুনা ব্যাংক, আল-আরাফাহ্ ব্যাংক, আইপিডিসি, জিলবাংলা সুগার, পঞ্চম আইসিবি, প্রথম বিএসআরএস, রূপালী লাইফ ইনস্যুরেন্স, লিগাসি ফুটওয়্যার, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও সাভার রিফ্যাক্টরিজ।
শিল্প বাণিজ্য -এর আরো সংবাদ
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com