ঢাকা, বুধবার ১৮ এপ্রিল ২০১২, ৫ বৈশাখ ১৪১৯, ২৫ জমাদিউল আউয়াল ১৪৩৩
¦
সিরাজগঞ্জে হত্যা ও ডাকাতি মামলাদুজনের মৃত্যুদণ্ডসহ ৯ জনের সাজা রাজশাহী অফিস
সিরাজগঞ্জের চাঞ্চল্যকর হত্যা ও ডাকাতি মামলার রায়ে দুই আসামির মৃত্যুদণ্ডসহ অন্য ছয় আসামির যাবজ্জীবন ও এক আসামির বিরুদ্ধে ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একরামুল হক চৌরধুরী গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। এ ছাড়া মামলায় এজাহারভুক্ত টিপু তালুকদারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দেওয়া হয়।
রায়ে উল্লেখ করা হয়, সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ঢাকার কেরানিগঞ্জের নতুন রায়েরচর এলাকার আবদুল মজিদ ও পাবনার সাঁথিয়া উপজেলার রামকান্তপুর গ্রামের ছামিউল ইসলাম ছামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত এবং উভয়কে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হলো। অন্যদিকে কেরানিগঞ্জের কুলচারের মোমিনুল, শহিদুল ও ইলিয়াস আহম্মেদ ওরফে মাসুদ, সিরাজগঞ্জের উল্লাপাড়ার পলাশ, শাহিন ওরফে বুলবুল এবং রিকু ইসলাম ওরফে সাকিবকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। এ ছাড়া পাবনার সাঁথিয়া উপজেলার খালিশাখালী গ্রামের সাফায়েত আলম ওরফে ঈশানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো।

খবর -এর আরো সংবাদ
Jobs in Bangladesh
আজকের পাঠকসংখ্যা
৭৬০৫৩৯
পুরোনো সংখ্যা
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
free counters
Latest News Portal Food Recipe in Bangladesh jobs in Bangladesh