|
|
ভয়েস অব দ্য নেশন-এর অডিশন শুরু
রংবেরং প্রতিবেদক
ভারতীয় টিভি চ্যানেল জিটিভিতে প্রচারিত গানের জনপ্রিয় রিয়েলিটি শো 'সারেগামাপা'। অনুষ্ঠানটির বাংলা সংস্করণ তৈরি হচ্ছে বাংলাদেশের শিল্পীদের নিয়ে। নাম 'ভয়েস অব দ্যা নেশন'। অনুষ্ঠানটি প্রচার করা হবে ভারতের জিটিভি, বাংলাদেশের একুশে টিভি ও ঢাকা এফএম ৯০-এ। মিডিয়া পার্টনার দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও কালের কণ্ঠ। এরই মধ্যে অনুষ্ঠানটির অডিশন রাউন্ড শুরু হচ্ছে। বিভাগীয় অডিশন হবে ৮ মার্চ ফেনী শিল্পকলা একাডেমী, ১০ মার্চ চট্টগ্রাম শিশু একাডেমী, ১৫ মার্চ টাঙ্গাইল শিল্পকলা একাডেমী, ১৭ মার্চ বগুড়া শিল্পকলা একাডেমী, ২৪ মার্চ রংপুর শিল্পকলা একাডেমী, ২৯ মার্চ চাঁপাই নবাবগঞ্জ শিল্পকলা একাডেমী, ৩১ মার্চ কুষ্টিয়া শিল্পকলা একাডেমী ও ৫ এপ্রিল সিলেট শিল্পকলা একাডেমী। তিনটি বয়স সীমায় প্রতিযোগীরা এ অডিশনে অংশ নিতে পারবেন (০-৪, ৫-১৪ এবং ১৫-৫০ বছর)। প্রতিযোগিতার শীর্ষ ১২ প্রতিযোগী পুরস্কার হিসেবে পাবেন মিউজিক ভিডিওর পাশাপাশি চলচ্চিত্রে প্লে-ব্যাক করার সুযোগ। যোগাযোগের ফোন নাম্বার ০১৭৫০-০৩১৩৪৪-৮।
রংবেরং প্রতিবেদক
রংবেরং -এর আরো সংবাদ
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com








