ঢাকা, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০১১, ৫ আশ্বিন ১৪১৮, ২১ শাওয়াল ১৪৩২
¦
সিলেট বিনিয়োগের সম্ভাবনাময় অঞ্চল সিলেট অফিস
বাংলাদেশে সফররত যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদল এবং সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে সিলেটে 'বিদেশি বিনিয়োগ'-সংক্রান্ত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, বিনিয়োগের জন্য সিলেট একটি সম্ভাবনাময় স্থান। বিশেষ করে পর্যটন ও শিল্পায়নের ক্ষেত্রে বিনিয়োগ করা গেলে দুটি দেশই উপকৃত হবে। গত রবিবার রাতে নগরীর একটি হোটেলে বিনিয়োগ-সংক্রান্ত এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চেম্বারের পরিচালক শেকিল চৌধুরীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি ফারুক আহমদ মিছবাহ। অনুষ্ঠানে যুক্তরাজ্যের কনজারভেটিভ দলের এমপি ট্রবিস এলায়ার্ড বাংলাদেশকে চমৎকার দেশ আখ্যায়িত করে বলেন, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে ব্রিটেন বাংলাদেশের সহযোগিতায় কাজ করছে। বিভিন্ন চ্যারেটি অর্গানাইজেশনও বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করছে। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক জোরদারে আরো বেশি কাজ করবেন বলে তিনি আশ্বাস দেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেট প্রাকৃতিক সম্পদে ভরপুর। এই সম্পদের যথাযথ ব্যবহারের জন্য বিদেশি বিনিয়োগ প্রয়োজন। বিশেষ করে এখানকার পর্যটন ও শিল্প-কারখানা খাতে বিনিয়োগের মাধ্যমে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের চমৎকার সম্পর্ক রয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, এখানে বিদেশি বিনিয়োগ হলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, শফিকুর রহমান চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল, যুক্তরাজ্য বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মুকিম আহমদ, যুক্তরাজ্য বাংলাদেশ চেম্বার অব কমার্সের সদ্য সাবেক চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই, বিনিয়োগ বোর্ডের সদস্য নিবাস চন্দ মণ্ডল প্রমুখ। অনুষ্ঠানে বেশ কজন ব্রিটিশ এমপি উপস্থিত ছিলেন।




শিল্প বাণিজ্য -এর আরো সংবাদ
আজকের পাঠকসংখ্যা
৮৭৩০৪০
পুরোনো সংখ্যা
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
free counters
Latest News Portal Food Recipe in Bangladesh jobs in Bangladesh