ঢাকা, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০১১, ২ আশ্বিন ১৪১৮, ১৮ শাওয়াল ১৪৩২
শ্রীমঙ্গলে ধরা পড়া ফ্যায়র্স লাঙ্গুর হনুমানের শাবক। ছবি : কালের কণ্ঠ
¦
শ্রীমঙ্গলে ধরা পড়েছে 'ফ্যায়র্স লাঙ্গুর' হনুমান শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
শ্রীমঙ্গলে ধরা পড়েছে বিরল প্রজাতির ফ্যায়র্স লাঙ্গুর হনুমানের শাবক। হোসেনাবাদ এলাকার ৬ নম্বর পানপুঞ্জিতে এ শাবকটি ধরা পড়ে। শাবকটিকে শ্রীমঙ্গলের পশুপাখি সেবাশ্রমের একটি খাঁচায় সংরক্ষণ করা হয়েছে। শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সজল দেব জানান, শ্রীমঙ্গলের হোসেনাবাদ ৬ নম্বর পানপুঞ্জির জুমে হনুমানের শাবকটি চলে আসার পর এটি খাসিয়াদের নজরে আসে। সজল জানান, হনুমানটি বিরল প্রজাতির ফ্যায়র্স লাঙ্গুর গোত্রের। এরা এখন বিপন্নপ্রায়। দুই চোখের চারপাশ গোলাকার বৃত্তের মতো সাদা হওয়ায় এটি চশমা পরা হনুমান নামে পরিচিত। এটি প্রায় আড়াই মাস বয়সের। উচ্চতা ১০ ইঞ্চি এবং লেজসহ দৈর্ঘ্য দেড় ফুট। সিলেট, চট্টগ্রাম ও রাঙামাটির বনে এদের আগে দেখা যেত। বাদামি বা হালকা বাদামি রঙের এ হনুমানের পিঠের দিক, পায়ের পাতা এবং লেজের অর্ধেক কালো থাকে। এরা সাধারণত গাছেই থাকে, তবে শুধু পানি পানের জন্য মাটিতে নামে। এ হনুমানের প্রজাতিটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে রয়েছে বলেও তিনি জানান।
প্রিয় দেশ -এর আরো সংবাদ
আজকের পাঠকসংখ্যা
৮৪৮৯৪৪
পুরোনো সংখ্যা
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
free counters
Latest News Portal Food Recipe in Bangladesh jobs in Bangladesh