ঢাকা, বুধবার ১৮ এপ্রিল ২০১২, ৫ বৈশাখ ১৪১৯, ২৫ জমাদিউল আউয়াল ১৪৩৩
¦
ঝিনাইদহে বিশ্ববিদ্যালয় ছাত্র অপহরণ, ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ থেকে সন্ত্রাসীরা সুমন ব্যানার্জি নামের এক বিশ্বদ্যিালয়ছাত্রকে অপহরণ করেছে। সোমবার সন্ধ্যায় শহরের বিহারি মোড় থেকে একদল সন্ত্রাসী তাঁকে অপহরণ করে নিয়ে যায়। এরপর সন্ত্রাসীরা মোবাইল ফোনে তাঁর পরিবারের কাছে আট লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। এ ব্যাপারে মঙ্গলবার কালীগঞ্জ থানায় একটি জিডি করা হয়েছে।
অপহৃত ছাত্রের চাচা শ্যামসুন্দর ব্যানার্জি জানান, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কাদিপুর গ্রামে তাঁদের বাড়ি। তাঁর ভাই মৃত সুকুমার ব্যানার্জির ছেলে সুমন ব্যানার্জি। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের মেরিন অ্যান্ড ফিশারিজ বায়োসায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সুমন সোমবার সকালে যথারীতি বিশ্বদ্যিালয়ে যান। বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে কালীগঞ্জ শহরে ফিরে এক বাসায় প্রাইভেট পড়ানো শেষে সন্ধ্যায় শহরের বিহারি মোড়ে গিয়ে নিখোঁজ হন। রাতে অপহৃত সুমনের ভাগ্নে উজ্জ্বল তাঁর মোবাইলে ফোন করলে এক সন্ত্রাসী ফোন ধরে বলে, 'সুমনকে অপহরণ করা হয়েছে। সে আমাদের কাছে আছে। তাঁকে মুক্ত করতে হলে আট লাখ টাকা মুক্তিপণ দিতে হবে।' এরপর ওই রাতে সন্ত্রাসীরা কয়েকবার মোবাইল ফোন করে মুক্তিপণ দাবি করে। বিষয়টি পুলিশ ও র‌্যাবকে জানালে সুমনকে হত্যা করা হবে বলেও তারা হুমকি দিয়েছে।

প্রিয় দেশ -এর আরো সংবাদ
আজকের পাঠকসংখ্যা
৭৬০২৪৮
পুরোনো সংখ্যা
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
free counters
Latest News Portal Food Recipe in Bangladesh jobs in Bangladesh