অভিবাসী কর্মীদের বৈধকরণের মেয়াদ বাড়াতে বাংলাদেশের অনুরোধ সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের কাছে যাচ্ছে। গতকাল বুধবার জেদ্দায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপররাষ্ট্রমন্ত্রী ড. নাজির বিন ওবায়েদ মাদানির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির বৈঠকে বৈধকরণের সময় বৃদ্ধির আবেদন জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অনুরোধ সৌদি বাদশাহকে অবহিত করার আশ্বাস দেন। উল্লেখ্য, আগামী ৩ জুলাই সৌদিতে সাধারণ ক্ষমার মেয়াদ শেষ
