|
|
মার্কিনবিরোধী বিক্ষোভের পরিকল্পনা ছিল হিযবুত তাহ্রীরের, আটক ৫
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ঢাকা সফরের সময় বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন ও নাশকতা চালিয়ে নিজেদের সক্রিয়তার জানান দিতে চেয়েছিল নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীর। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, অভিজাত হোটেল ও সরকারি দপ্তরের কাছে হিযবুত তাহরীর তাদের কর্মকাণ্ডের ছকও তৈরি করে। গত বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া হিযবুত তাহরীরের চার কর্মীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে এমন তথ্য পেয়েছে পুলিশ।
গতকাল শহরে সতর্ক নিরাপত্তার পাশাপাশি হিযবুত তাহরীরের কার্যক্রমের ওপরও কড়া নজরদারি ছিল পুলিশ ও গোয়েন্দাদের। মিছিলের চেষ্টা এবং লিফলেট বিলি করার সময় নিউ মার্কেট এলাকা থেকে পাঁচ হিযবুতকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা সবাই ছাত্র।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মিছিলের চেষ্টাকালে চার হিযবুতকর্মীকে গ্রেপ্তার করা হয়। সংগঠনটির মার্কিনবিরোধী কার্যক্রম এবং জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের কারণে গতকাল পুলিশ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সতর্ক অবস্থানে ছিল। নিষিদ্ধ সংগঠন হিযবুতের কর্মীরা গতকালও মিছিল বের করতে পারে বা কোনো ধরনের নাশকতা ঘটাতে পারে এমন আশঙ্কা থেকেই নজরদারি জোরদার করা হয়।
নিউ মার্কেট থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে নীলক্ষেত মোড়ে বইয়ের মার্কেটের সামনে ১৫-২০ জন জড়ো হয়ে মিছিলের চেষ্টা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে। তাঁদের কাছ থেকে লিফলেট উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন সিএ-র ছাত্র মামুনুর রশিদ (২৬), ইস্টার্ন ইউনিভার্সিটির ছাত্র শফিউর রহমান (২০), বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের ছাত্র ইমরান (২৫), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফয়সাল খান (২৪) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের ছাত্র মাইনুদ্দিন (২৪)। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। থানায় মামলা প্রক্রিয়াধীন। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মার্কিনবিরোধী স্লোগান দিয়ে মিছিলের চেষ্টাকালে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে পুলিশ।
নিজস্ব প্রতিবেদকগতকাল শহরে সতর্ক নিরাপত্তার পাশাপাশি হিযবুত তাহরীরের কার্যক্রমের ওপরও কড়া নজরদারি ছিল পুলিশ ও গোয়েন্দাদের। মিছিলের চেষ্টা এবং লিফলেট বিলি করার সময় নিউ মার্কেট এলাকা থেকে পাঁচ হিযবুতকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা সবাই ছাত্র।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মিছিলের চেষ্টাকালে চার হিযবুতকর্মীকে গ্রেপ্তার করা হয়। সংগঠনটির মার্কিনবিরোধী কার্যক্রম এবং জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের কারণে গতকাল পুলিশ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সতর্ক অবস্থানে ছিল। নিষিদ্ধ সংগঠন হিযবুতের কর্মীরা গতকালও মিছিল বের করতে পারে বা কোনো ধরনের নাশকতা ঘটাতে পারে এমন আশঙ্কা থেকেই নজরদারি জোরদার করা হয়।
নিউ মার্কেট থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে নীলক্ষেত মোড়ে বইয়ের মার্কেটের সামনে ১৫-২০ জন জড়ো হয়ে মিছিলের চেষ্টা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে। তাঁদের কাছ থেকে লিফলেট উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন সিএ-র ছাত্র মামুনুর রশিদ (২৬), ইস্টার্ন ইউনিভার্সিটির ছাত্র শফিউর রহমান (২০), বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের ছাত্র ইমরান (২৫), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফয়সাল খান (২৪) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের ছাত্র মাইনুদ্দিন (২৪)। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। থানায় মামলা প্রক্রিয়াধীন। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মার্কিনবিরোধী স্লোগান দিয়ে মিছিলের চেষ্টাকালে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে পুলিশ।
খবর -এর আরো সংবাদ
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com