|
|
দলীয় কর্মীদের আইন শৃঙ্খলা বাহিনীর মতো মাঠে থাকতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, 'হরতালের নামে কেউ গাড়ি-বাসে আগুন লাগিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে, আগুন দিতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও মহাজোটের নেতা-কর্মীরা রাজপথে থেকে তা প্রতিহত করবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো অতন্দ্র প্রহরী হয়ে সব অরাজকতা প্রতিহত করার জন্য আমি তাদের অনুরোধ জানাব।'
রাজধানীর রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারে গতকাল শনিবার দুপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এবং আদাবর থানাকে এলাকাবাসীর দেওয়া দুটি গাড়ি হস্তান্তরের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
সাহারা খাতুন বলেন, 'সরকার বা প্রশাসনের একার পক্ষে অরাজকতা প্রতিহত করা সম্ভব নয়। তাই মানুষের জানমালের নিরাপত্তায় দলের নেতা-কর্মী ও সচেতন জনগণকে সতর্ক থাকতে হবে।'
সাহারা খাতুন আরো বলেন, 'একটি কুচক্রী মহল যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র করছে। বিরোধী দলের নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় একের পর এক হরতাল, অরাজকতা, বাসের ঘুমন্ত চালক হত্যা, সাভারে চালক হত্যা, বিশ্বনাথে পুলিশের অস্ত্র লুট-হামলার ঘটনা ঘটেছে। বঙ্গবন্ধুর আদর্শের সরকার হত্যা-গুমের রাজনীতি করে না। ইলিয়াস আলীকে নিয়ে বিরোধী দল নাটক করছে।'
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, '১৮ তারিখ আমরা বাসায় গিয়ে সান্ত্বনা দিয়ে আসলাম। ওই সময় ইলিয়াস আলীকে খুঁজে বের করা হবে বলে আমি আশ্বাসও দিয়েছি। ১৯ তারিখে বিএনপি নেতারা আমার দপ্তরে গেলে তাঁদেরও আশ্বাস দিয়েছি। তাঁরা আমাদের সহায়তা করেননি। ইলিয়াস আলীর স্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দেন; তাঁকে নিয়ে র্যাব পুবাইলে অভিযানে যায়। অথচ ফিরে বেগম জিয়ার সঙ্গে দেখা করে তা অস্বীকার করেন ইলিয়াসের স্ত্রী। এ লুকোচুরি কেন? এ মিথ্যার আশ্রয় কেন?' স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের প্রতি অভিযোগ করেন, 'বিএনপির পক্ষ থেকে আলটিমেটাম দেওয়া হচ্ছে, হরতাল ডাকা হচ্ছে। কিন্তু তারা আমাদের তদন্ত কাজে কোনো প্রকার সহায়তা করছে না।'
অনুষ্ঠানে বিশেষ অতিথি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বিরোধী দলের উদ্দেশে বলেন, '২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা আর যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে এসব উচ্ছৃঙ্খলতা। আপনারা যদি মানুষ পুড়িয়ে মারেন, অরাজকতা করেন; তবে আমরা পাহারা দেব, প্রতিহত করব।'
পুলিশের তেজগাঁও জোনের উপকমিশনার ইমাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, ঢাকা মহানগর কমিশনার বেনজীর আহমেদ, আদাবর-মোহাম্মদপুর-শেরে বাংলানগর থানা আওয়ামী লীগের সভাপতি সাদেক খান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিজান, শিল্পপতি আলী আজিম খান ও আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম-অর রশিদ তালুকদার। বক্তারা পুলিশের পরিবহন সংকট দূর করতে আদাবর থানাকে দুটি গাড়ি দেওয়ার কারণে দাতাদের ধন্যবাদ জানান। তাঁরা স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সন্তোষ প্রকাশ করেন।
নিজস্ব প্রতিবেদকরাজধানীর রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারে গতকাল শনিবার দুপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এবং আদাবর থানাকে এলাকাবাসীর দেওয়া দুটি গাড়ি হস্তান্তরের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
সাহারা খাতুন বলেন, 'সরকার বা প্রশাসনের একার পক্ষে অরাজকতা প্রতিহত করা সম্ভব নয়। তাই মানুষের জানমালের নিরাপত্তায় দলের নেতা-কর্মী ও সচেতন জনগণকে সতর্ক থাকতে হবে।'
সাহারা খাতুন আরো বলেন, 'একটি কুচক্রী মহল যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র করছে। বিরোধী দলের নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় একের পর এক হরতাল, অরাজকতা, বাসের ঘুমন্ত চালক হত্যা, সাভারে চালক হত্যা, বিশ্বনাথে পুলিশের অস্ত্র লুট-হামলার ঘটনা ঘটেছে। বঙ্গবন্ধুর আদর্শের সরকার হত্যা-গুমের রাজনীতি করে না। ইলিয়াস আলীকে নিয়ে বিরোধী দল নাটক করছে।'
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, '১৮ তারিখ আমরা বাসায় গিয়ে সান্ত্বনা দিয়ে আসলাম। ওই সময় ইলিয়াস আলীকে খুঁজে বের করা হবে বলে আমি আশ্বাসও দিয়েছি। ১৯ তারিখে বিএনপি নেতারা আমার দপ্তরে গেলে তাঁদেরও আশ্বাস দিয়েছি। তাঁরা আমাদের সহায়তা করেননি। ইলিয়াস আলীর স্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দেন; তাঁকে নিয়ে র্যাব পুবাইলে অভিযানে যায়। অথচ ফিরে বেগম জিয়ার সঙ্গে দেখা করে তা অস্বীকার করেন ইলিয়াসের স্ত্রী। এ লুকোচুরি কেন? এ মিথ্যার আশ্রয় কেন?' স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের প্রতি অভিযোগ করেন, 'বিএনপির পক্ষ থেকে আলটিমেটাম দেওয়া হচ্ছে, হরতাল ডাকা হচ্ছে। কিন্তু তারা আমাদের তদন্ত কাজে কোনো প্রকার সহায়তা করছে না।'
অনুষ্ঠানে বিশেষ অতিথি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বিরোধী দলের উদ্দেশে বলেন, '২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা আর যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে এসব উচ্ছৃঙ্খলতা। আপনারা যদি মানুষ পুড়িয়ে মারেন, অরাজকতা করেন; তবে আমরা পাহারা দেব, প্রতিহত করব।'
পুলিশের তেজগাঁও জোনের উপকমিশনার ইমাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, ঢাকা মহানগর কমিশনার বেনজীর আহমেদ, আদাবর-মোহাম্মদপুর-শেরে বাংলানগর থানা আওয়ামী লীগের সভাপতি সাদেক খান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিজান, শিল্পপতি আলী আজিম খান ও আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম-অর রশিদ তালুকদার। বক্তারা পুলিশের পরিবহন সংকট দূর করতে আদাবর থানাকে দুটি গাড়ি দেওয়ার কারণে দাতাদের ধন্যবাদ জানান। তাঁরা স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সন্তোষ প্রকাশ করেন।
ঢাকা -এর আরো সংবাদ
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com