ঢাকা, সোমবার ৭ মে ২০১২, ২৪ বৈশাখ ১৪১৯, ১৪ জমাদিউস সানি ১৪৩৩
¦
আরব বিশ্বের পর্যটন শিল্পে ধস বাণিজ্য ডেস্ক
দীর্ঘ রাজনৈতিক সংঘাতে আরব বিশ্বে গণতন্ত্রের সূর্যোদয় ঘটলেও ধস নেমেছে পর্যটন শিল্পে। গত বছর শুরু হওয়া এ গণঅভ্যুত্থানে আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে বিবেচিত তিউনেসিয়া, মিসর থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে পর্যটক আগমন কমে ব্যাপক হারে। এতে দেশগুলোর অর্থনীতি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে দুবাই, তুরস্কসহ কয়েকটি দেশ এতে লাভবানও হয়।
আন্তর্জাতিক পর্যটন সংস্থা ইউএনডবি্লউটিও জানায়, ২০১১ সালে মধ্যপ্রাচ্যে পর্যটক আগমন ৮.৪ শতাংশ কমে হয় ৫৪ দশমিক ৮ মিলিয়ন। এর আগের বছর যা বেড়েছিল ১৪.৯ শতাংশ। এ সময় উত্তর আফ্রিকায় পর্যটক ৯.৯ শতাংশ কমে হয় ১৬ দশমিক ৯ মিলিয়ন। যদিও ২০১০ সালে বেড়েছিল ৬.৫ শতাংশ। সংস্থার মার্চের পরিসংখ্যানে বলা হয়, সামাজিক ও রাজনৈতিক অস্থিরতায় সিরিয়ায় পর্যটক কমেছে ৪১ শতাংশ, মিসরে ৩২ শতাংশ, তিউনেসিয়ায় ৩১ শতাংশ এবং লেবাননে ২৪ শতাংশ।
অন্যদিকে জর্দান জানায়, রাজনৈতিক সংঘাতে ২০১১ সালের প্রথম সাত মাসে দেশটির পর্যটন আয় কমেছে ১৬ শতাংশ। দেশটির জিডিপিতে এ খাতের অবদান ১৪ শতংশ। ২০১০ সালে তিউনেসিয়ার অর্থনীতিতে পর্যটন খাতের অবদান ছিল ৭ শতাংশ। পর্যটন শিল্পের সঙ্গে জড়িত মেনার আমেদিউসে মার্কেটিং এবং অপারেশন পরিচালক আহমেদ ইউসুফ বলেন, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় আন্তর্জাতিক পর্যটক আগমন ব্যাপক হারে কমেছে, বিশেষ করে মিসর ও তিউনেসিয়ায়। তিনি বলেন, ২০১১ সালে মিসর থেকে তুরস্কে পর্যটক গমন বেড়েছে ৪০০ শতাংশ।
রাজনৈতিক সংঘাতে মধ্যপ্রাচ্যে পর্যটক কমলেও বেড়েছে নিরাপদে থাকা কিছু দেশে। ইউএনডবি্লউটিও জানায়, ২০১১ সালের প্রথম আট মাসে তুরস্কে আরব পর্যটক যায় ১ দশমিক ৪ মিলিয়ন, যা ২০১০ সালের ১ দশমিক ২ মিলিয়ন থেকে বেশি। দুবাই কর্তৃপক্ষ জানায়, গত বছর দুবাইয়ে পর্যটক বেড়েছে ১০ শতাংশ। এতে দেশটির আয় বেড়ে হয় ১৫ দশমিক ৯৭ বিলিয়ন দিরহাম (৪.৪ বিলিয়ন ডলার), যা ২০১০ সাল থেকে ২০ শতাংশ বেশি। আশা করা হচ্ছে, এ বছর দেশটিতে পর্যটকের সংখ্যা ১০ মিলিয়নে পেঁৗছাবে। ইউএনডবি্লউটিওর প্রধান তালেব রিফাই বলেন, রাজনৈতিক সংঘাতে মিসর, তিউনেসিয়া, সিরিয়া এবং ইয়েমেনের মতো দেশগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এএফপি।
শিল্প বাণিজ্য -এর আরো সংবাদ
আজকের পাঠকসংখ্যা
৭১৩৮২৮
পুরোনো সংখ্যা
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
free counters
Latest News Portal Food Recipe in Bangladesh jobs in Bangladesh