|
|
'টেলিভিশন' হতে পারে 'কানামাছি'
রংবেরং প্রতিবেদক
মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি 'টেলিভিশন'-এর কাজ প্রায় শেষের দিকে। এখন তিনি ব্যস্ত নানা ধরনের সম্পাদনার কাজে। কখনো ছুটে যাচ্ছেন সম্পাদনার অফিসে, কখনো মিউজিক স্টুডিওতে। আবার কখনো মতবিনিময় করছেন প্রযোজকদের সঙ্গে। এরই মধ্যে তিনি চলচ্চিত্রের নামটাই বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে বিদেশি অনুদান এবং যৌথ প্রযোজনার ছবি বলে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। তবে নামে কিছু একটা যে পরিবর্তন আসবে সেটা নিশ্চিত। কারণ নাম পরিবর্তনের বিষয়টি নিয়েও আলোচনা হচ্ছে প্রযোজকদের সঙ্গে।
এ বিষয়ে সরয়ার ফারুকী বলেন, ''নতুন এ চলচ্চিত্রটির কাজ প্রায় গুছিয়ে এনেছি। এ পর্যায়ে এসে মনে হলো চলচ্চিত্রটির নাম আসলে হওয়া উচিত 'কানামাছি'। কিন্তু কাগজে-কলমে একটা সমস্যা রয়ে গেছে। যেহেতু এ ছবিটি যৌথ প্রযোজনায় নির্মিত, কাজেই দেশের বাইরে অফিশিয়াল কাগজপত্রে ছবির নাম 'টেলিভিশন' হিসেবেই প্রতিষ্ঠিত। এখন যদি নাম বদল করতে চাই তাহলে অনেক ঝক্কি-ঝামেলা পোহাতে হবে। কাজেই এখনো সিদ্ধান্ত নিতে পারছি না ছবির নাম বদলে 'কানামাছি' রাখা যাবে কি না। তবে একটা সিদ্ধান্ত নিয়েছি, যদি ছবির নাম পরিবর্তন সম্ভব না হয়, তাহলে ছবির প্রচারণাসহ অন্যান্য কাজে 'কানামাছি' শব্দটি নানাভাবে হাইলাইট করা হবে।"
রংবেরং প্রতিবেদকএ বিষয়ে সরয়ার ফারুকী বলেন, ''নতুন এ চলচ্চিত্রটির কাজ প্রায় গুছিয়ে এনেছি। এ পর্যায়ে এসে মনে হলো চলচ্চিত্রটির নাম আসলে হওয়া উচিত 'কানামাছি'। কিন্তু কাগজে-কলমে একটা সমস্যা রয়ে গেছে। যেহেতু এ ছবিটি যৌথ প্রযোজনায় নির্মিত, কাজেই দেশের বাইরে অফিশিয়াল কাগজপত্রে ছবির নাম 'টেলিভিশন' হিসেবেই প্রতিষ্ঠিত। এখন যদি নাম বদল করতে চাই তাহলে অনেক ঝক্কি-ঝামেলা পোহাতে হবে। কাজেই এখনো সিদ্ধান্ত নিতে পারছি না ছবির নাম বদলে 'কানামাছি' রাখা যাবে কি না। তবে একটা সিদ্ধান্ত নিয়েছি, যদি ছবির নাম পরিবর্তন সম্ভব না হয়, তাহলে ছবির প্রচারণাসহ অন্যান্য কাজে 'কানামাছি' শব্দটি নানাভাবে হাইলাইট করা হবে।"
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com








