ঢাকা, রবিবার ৬ মে ২০১২, ২৩ বৈশাখ ১৪১৯, ১৩ জমাদিউস সানি ১৪৩৩
¦
নিয়াজকে ঠেকাতে দাবায় ষড়যন্ত্র!
ক্রীড়া প্রতিবেদক : অনেক চড়াই-উৎরাই পেরিয়ে অবশেষে চূড়ান্ত হয়েছে দাবা ফেডারেশনের নির্বাচনের দিনক্ষণ। ৩১ মে অনুষ্ঠিত হবে বহুল আলোচিত এ নির্বাচন। আর সে নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে চান উপমহাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, কিন্তু চেষ্টা চলছে তাঁকে প্রার্থী হতে না দেওয়ার!
নানা বিতর্কের জন্ম দেওয়া বর্তমান সাধারণ সম্পাদক মোকাদ্দেছ হোছাইনও প্রার্থী হচ্ছেন এ পদে। এ ছাড়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভোলার সাইফুল তারেক ও চট্টগ্রামের সৈয়দ সাহাবুদ্দিন শামীমও হুংকার ছুড়ছেন এই পদে নির্বাচন করার। তবে জনপ্রিয়তা ও দক্ষতার বিচারে সবার চেয়ে এগিয়ে নিয়াজই। আর এ কারণেই অন্য প্রার্থীরা চেষ্টা করছেন নির্বাচনে যেন নিয়াজ মোরশেদ প্রার্থী হতে না পারেন।
গঠনতন্ত্র অনুসারে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন, দাবাসংশ্লিষ্ট এমন যে কেউ কাউন্সিলর হতে পারবেন নির্রাচনে। গঠনতন্ত্রের সেই ধারা মেনেই আসন্ন নির্বাচনে নিজের কাউন্সিলরশিপ জমা দিয়েছেন নিয়াজ মোরশেদ। কিন্তু গঠনতন্ত্র থেকে এই ধারা বাদ দিতে একজোট হয়েছেন অন্য তিন সম্ভাব্য প্রার্থীই। উদ্দেশ্য একটাই- নিয়াজ মোরশেদকে নির্বাচন থেকে দূরে রাখা। নিয়াজ অবশ্য মনে করেন এ প্রচেষ্টা সফল হবে না শেষ পর্যন্ত, 'দাবার সর্বশেষ দুটি নির্বাচন হয়েছে গঠনতন্ত্রের এই ধারা মেনেই। নির্বাচন উপলক্ষে ফেডারেশন জাতীয় ক্রীড়া পরিষদের কাছে যে গঠনতন্ত্র জমা দিয়েছে সেখানেও স্বাধীনতা পুরস্কার পাওয়ার এই ধারা উল্লেখ আছে। তাই আমার কাউন্সিলরশিপ নিয়ে কোনো জটিলতা কেউ তৈরি করতে পারবে না।'
তবে নিয়াজ মোরশেদ এই জটিলতা থেকে মুক্তি পেয়ে গেলেও তাঁর বিরুদ্ধে অন্য এক ষড়যন্ত্রের রূপরেখা তৈরি করে রাখা হয়েছে। নিয়াজ কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হলেও এরই মধ্যে তাঁর প্রতিপক্ষরা বলে বেড়াচ্ছেন, 'বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত নিয়াজ।' এটাও জানেন নিয়াজ, কিন্তু পাত্তা দিচ্ছেন না, 'আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করা হচ্ছে বলে শুনেছি। বাস্তবতা হলো, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। কোনো দিন কেউ বলতে পারবে না আমাকে কোনো রাজনৈতিক দলের সভায় কিংবা মিছিলে দেখেছে। আসলে আমার সাফল্যে ঈর্ষান্বিত হয়েই তারা এমন করছে।'
দাবা ফেডারেশনের আসন্ন এ নির্বাচনে নতুন মুখের আগমনও দেখা যাচ্ছে অনেক। অতীতে দাবার সঙ্গে যুক্ত না থাকলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রার্থী হতে চাচ্ছেন কেউ কেউ। তাঁদের একজন ভোলার সাইফুল তারেক। অন্যজন হলেন সৈয়দ সাহাবুদ্দিন শামীম, যাঁর অভিজ্ঞতা বলতে একবারের জন্য প্রথম বিভাগের একটি দলের সঙ্গে সম্পৃক্ততা। অথচ এঁদের ভিড়েই কি না কোণঠাসা অবস্থা নিয়াজের মতো প্রার্থীদের!
খেলা -এর আরো সংবাদ
আজকের বাজি১. মুম্বাইকে হারিয়ে আইপিএলের ফাইনালে উঠবে রাজস্থান।এর পক্ষে বাজির রেট ১ : ২বাজির সংখ্যা : (১-৯৯)২. ইংল্যান্ড-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথম দিন একাধিক সেঞ্চুরি হবে।এর পক্ষে বাজির রেট ১ : ৫বাজির সংখ্যা : (১-৯৯)বাজিতে অংশগ্রহন করতে চাইলে সাইনইন করুনফলাফল
আজকের পাঠকসংখ্যা
৭৭২৩০৬
পুরোনো সংখ্যা
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
free counters
Latest News Portal Food Recipe in Bangladesh jobs in Bangladesh