ঢাকা, রবিবার ৬ মে ২০১২, ২৩ বৈশাখ ১৪১৯, ১৩ জমাদিউস সানি ১৪৩৩
¦
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ দুই বৃদ্ধের মৃত্যু নিজস্ব প্রতিবেদক
রাজধানীর শ্যামপুরের জুরাইনে ট্রাকের ধাক্কায় গতকাল শনিবার ভোরে আবদুল জলিল (৬০) নামের এক মুক্তিযোদ্ধা মারা গেছেন এবং এ ঘটনায় আহত হয়েছেন রফিকুল ইসলাম (৩৫) নামের আরেক ব্যক্তি। এদিকে কাকরাইল মোড়ে গাড়ির ধাক্কায় আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার দিবাগত রাতে মিরাজউদ্দিন মুন্সী (৬০) নামের এক বৃদ্ধ মারা গেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শ্যামপুর থানাধীন নতুন রাস্তা দিয়ে শনিবার ভোর ৫টার দিকে আ. জলিল হাঁটছিলেন। সে সময় দুটি ট্রাক পরস্পরকে ওভারটেক করার সময় রাস্তার ধারে থাকা জলিল ও রফিকুলকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আ. জলিলকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় রফিকুল ওই হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহত জলিলের ভাগ্নে লিটন কালের কণ্ঠকে জানান, জলিল একজন মুক্তিযোদ্ধা এবং ঢাকায় মীরহাজিরবাগ এলাকায় থাকতেন। ডায়াবেটিসের কারণে প্রতিদিন ভোরে তিনি হাঁটতে বের হতেন। গত শনিবার হাঁটতে বেরিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচরে।
এদিকে রমনা থানাধীন কাকরাইল মোড়ে গত শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে একটি অজ্ঞাতপরিচয় গাড়ির ধাক্কায় মিরাজউদ্দিন মুন্সী নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তাঁর মৃত্যু হয়।



আজকের পাঠকসংখ্যা
৭৭১৮৫২
পুরোনো সংখ্যা
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
free counters
Latest News Portal Food Recipe in Bangladesh jobs in Bangladesh