|
|
পরবর্তী সংবাদ » |
পোস্টের সারমর্ম ছিল- গত ১০ মে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সামনে রাত ১০টার দিকে কয়েকজন তরুণ একজন মহিলার শ্লীলতাহানি করে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্লগার প্রতিবাদ করলে ওই তরুণের সঙ্গী-সাথিরা তাঁকে মারধর করে। ব্লগার এর প্রতিরোধ করতে চাইলে ছেলেগুলো নিজেদের ইউল্যাবের ছাত্র বলে পরিচয় দেয়। মেয়েটি সাহায্য চেয়ে এগিয়ে এসে হাউমাউ করে কাঁদতে থাকে। আশপাশে এরই মধ্যে অনেক লোক জমে যায়। কিন্তু প্রতিবাদের উল্টো ইউল্যাবের ছাত্র, পাশের সিগারেটের দোকানদার, ছাত্রদের গাড়িচালক- সবাই ওই ইভ টিজারদের পক্ষে সাফাই গাওয়া শুরু করে। বলার চেষ্টা করে, 'রাস্তাঘাটে এ রকম হতেই পারে, ওরা হয়তো একটা ভুল করেই ফেলেছে, কিন্তু তাই বলে আমার এত বাড়াবাড়ি করা উচিত হচ্ছে না।'
এর পর পরই ঝড় ওঠে বাংলা ব্লগের দুনিয়ায়। একের পর এক মন্তব্য আর নিন্দায় ভরে ওঠে ব্লগের পাতা। সর্বনাশার এই পোস্টটি প্রায় ৫০ হাজার বার পঠিত হয়েছে। আর মন্তব্য এসেছে এক হাজার ৯৫টি। পোস্টটি প্রকাশের পর দ্রুত ছড়িয়ে পড়ে অন্যান্য সামাজিক যোগাযোগের ওয়েবসাইটেও। ফেসবুকে এ পোস্টটি আট হাজার ৪৯৪ বার শেয়ার হয়েছে। ব্লগাররা দোষী ব্যক্তি এবং বিশ্ববিদ্যালয়টির প্রতি নিন্দা জানাতে থাকে। ব্লগারদের একের পর এক মন্তব্য দেখে সেদিনই সন্ধ্যায় ইউল্যাব কর্তৃপক্ষ সামহোয়ারইনব্লগে বিবৃতি পাঠায়। বিবৃতিটিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ধরনের তদন্ত এবং সিদ্ধান্তের বাইরে ব্লগে এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে তাদের অবস্থান জানায় এবং পুরো বিষয়টির জন্য একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য পদক্ষেপ নেওয়ার আন্তরিক আগ্রহ প্রকাশ করে।
এরপর ১৪ মে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার মো. ফয়জুল আলম স্বাক্ষরিত আরেকটি বিবৃতি আসে সামহোয়ারইনব্লগে। যেখানে বলা হয়, ১৩ মে সংশ্লিষ্ট ব্লগারের সঙ্গে দেখা করে ঘটনার বর্ণনা শোনে ইউল্যাব কর্তৃপক্ষ। বিবৃতিটিতে সুষ্ঠু তদন্তের স্বার্থে ব্লগারদের মধ্য থেকে দুজনকে তদন্ত কমিটিতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়। এ ছাড়া ইউল্যাব ক্যাম্পাসে পোস্টারিং করে এ বিষয়ে সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কমিটির কাছে তথ্য দেওয়ার কথাও জানানো হয়। সামহোয়ারইনব্লগ কর্তৃপক্ষের উপস্থিতিতে আলোচ্য ব্লগটির লেখকের সঙ্গে ইউল্যাব কর্তৃপক্ষ দেখা করে এবং তার চারটি অনুরোধের সব কয়টি রক্ষায় একমত হয়।
বাংলার তরুণদের প্রযুক্তিনির্ভরতা এবং সমাজসচেতন হওয়ার একটি উদাহরণ মাত্র এটি। সৃষ্টিশীল অনেক কিছুই এখন ফেসবুক ও ব্লগিং থেকে পাওয়া যায়। সামাজিক অবক্ষয় রোধ এবং সামাজিক কল্যাণেও এর ভূমিকা বিশাল। ভবিষ্যতে এই ধারা আরো উন্নত হবে। জয়তু ব্লগিং, জয়তু ফেসবুক।
সাদেক সামি
পরবর্তী সংবাদ » |
উপ-সম্পাদকীয় -এর আরো সংবাদ
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com








