|
|
১৬ দফা বাড়ার পর এক দফা কমল২৫০০ টাকা কমে সোনার ভরি এখন
৫৭ হাজার ৩৮৭ টাকা
রাজীব আহমেদ
৫৭ হাজার ৩৮৭ টাকা
রাজীব আহমেদঅবশেষে ঊর্ধ্বমুখী ধারা থেকে কিছুটা নেমেছে সোনার দাম। গত ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ জুয়েলারি সমিতি ২২ ক্যারেটের সোনার দাম আড়াই হাজার টাকা কমিয়ে নতুন দাম ভরিপ্রতি ৫৭ হাজার ৩৮৭ টাকা নির্ধারণ করেছে। এ নিয়ে চলতি বছরের ৯ মাসে ১৬ দফা বাড়ার পর সোনার দাম এক দফা... বিস্তারিত
কাস্টমসের গোয়েন্দা শাখাচট্টগ্রামে দুই মাসে সাড়ে ১২ কোটি টাকার রাজস্ব আদায়
আসিফ সিদ্দিকী, চট্টগ্রাম
আসিফ সিদ্দিকী, চট্টগ্রামচট্টগ্রাম কাস্টম হাউসের গোয়েন্দাদল এআরআই শাখা ২০১০-১১ অর্থবছরে রাজস্ব আয় করেছিল ২৫ কোটি টাকা। আর চলতি জুলাই ও আগস্ট এই দুই মাসে রাজস্ব আদায় করেছে সাড়ে ১২ কোটি টাকা। অর্থাৎ বিগত ১২ মাসের মোট রাজস্ব আয়ের অর্ধেক দুই মাসে অর্জনের রেকর্ড গড়েছে এআরআই দল। অর্থবছরের... বিস্তারিত
কাতার থেকে তরলায়িত গ্যাস আসবে বড় জাহাজেবঙ্গোপসাগরে ৩৭০০ কোটি টাকায় নির্মিত হচ্ছে এলএনজি টার্মিনাল
শিমুল নজরুল, চট্টগ্রাম
শিমুল নজরুল, চট্টগ্রামপ্রাকৃতিক গ্যাসের বিকল্প হিসেবে তরলায়িত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করার উদ্যোগ নিয়েছে পেট্রোবাংলা। আর কাতার থেকে আমদানি হবে এ গ্যাস। এলএনজি আমদানির পূর্ব প্রস্তুতি হিসেবে বঙ্গোপসাগরে ভাসমান টার্মিনাল নির্মাণের কাজ শুরু হয়েছে। এ লক্ষ্যে অস্ট্রেলিয়ার একটি প্রতিষ্ঠানকে পরামর্শক নিয়োগ করেছে পেট্রোবাংলা। এই প্রকল্পে প্রায় ৫০০ মিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় তিন হাজার ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে সরকার। এ প্রসঙ্গে পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর কালের... বিস্তারিত
শ্রীমঙ্গলে চায়ের নিলামকেন্দ্র স্থাপনের প্রতিবেদন চূড়ান্ত
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামশ্রীমঙ্গলে চায়ের নিলাম কেন্দ্র স্থাপনের লক্ষ্যে চা বোর্ডের গঠন করা কমিটি তাদের সুপারিশ চূড়ান্ত করেছে। দিনকয়েকের মধ্যে কমিটি বাণিজ্য মন্ত্রণালয়ে তাদের সুপারিশসংবলিত প্রতিবেদন জমা দেবে বলে জানা গেছে। এ লক্ষ্যে চট্টগ্রামে চা বোর্ডের সভাকক্ষে গতকাল বুধবার কমিটির প্রধান চা বোর্ডের সদস্য (গবেষণা ও উন্নয়ন) মো. আবুল কাশেমের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রীমঙ্গলে চায়ের নিলাম কেন্দ্র স্থাপনের লক্ষ্যে তৈরি করা প্রতিবেদন নিয়ে আলোচনা... বিস্তারিত
সামাজিক সংগঠন আইনের খসড়ায় মতামত দেওয়ার সময় বাড়ল
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকসামাজিক সংগঠন (গঠন, নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন ২০১১-এর খসড়ার ওপর মতামত দেওয়ার সময় বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ আইনের খসড়ার ওপর আগামী ১০ অক্টোবার পর্যন্ত যে কেউ মতামত দিতে পারবেন। বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে www.mincom. gov.bd প্রকাশ করা হয়েছে। যে কেউ তা পড়ে মতামত দিতে পারবেন।
পরিচালক, বাণিজ্য সংগঠন, বাণিজ্য মন্ত্রণালয়, কক্ষ নং ১২৩, ভবন নং ৩ (দ্বিতীয় তলা), ফোন ৭১৬১৬৭৯ বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবরে লিখিতভাবে... বিস্তারিত
পরিচালক, বাণিজ্য সংগঠন, বাণিজ্য মন্ত্রণালয়, কক্ষ নং ১২৩, ভবন নং ৩ (দ্বিতীয় তলা), ফোন ৭১৬১৬৭৯ বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবরে লিখিতভাবে... বিস্তারিত
যুক্তরাজ্যের ওয়েলস চেম্বার বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী
সিলেট অফিস
সিলেট অফিসযুক্তরাজ্যের ওয়েলস-বাংলাদেশ চেম্বার বাংলাদেশে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে। তারা বাংলাদেশের পর্যটন, জ্বালানি, ওষুধ, হাসপাতাল ও শিল্প খাতে বিনিয়োগ করতে আগ্রহী। গতকাল বুধবার সিলেট চেম্বার অব কমার্সের সঙ্গে বিনিয়োগ-সংক্রান্ত এক মতবিনিময় সভায় এ আগ্রহের কথা জানান ওয়েলস-বাংলাদেশ চেম্বারের চেয়ারম্যান দিলাবর এ হোসাইন।
সিলেট চেম্বারের সভাপতি ফারুক আহমদ মিছবাহর সভাপতিত্বে সভায় ওয়েলস চেম্বারের সফররত অন্য ২৫ সদস্য এবং সিলেট চেম্বারের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান... বিস্তারিত
সিলেট চেম্বারের সভাপতি ফারুক আহমদ মিছবাহর সভাপতিত্বে সভায় ওয়েলস চেম্বারের সফররত অন্য ২৫ সদস্য এবং সিলেট চেম্বারের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান... বিস্তারিত
আয়কর রিটার্ন জমা ২ অক্টোবর পর্যন্ত
বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধিব্যক্তি আয়কর রিটার্ন জমার সময় আগামী ২ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় পরবর্তী প্রথম কার্যদিবস হিসেবে ২ অক্টোবর রবিবার পর্যন্ত ব্যক্তিশ্রেণীর করদাতারা আয়কর বিবরণী জমা দিতে পারবেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর ৭৫ ধারা অনুযায়ী ব্যক্তিশ্রেণীর করদাতাদের আয়কর বিবরণী দাখিলের জন্য নির্ধারিত শেষ সময়... বিস্তারিত
এতে বলা হয়, আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর ৭৫ ধারা অনুযায়ী ব্যক্তিশ্রেণীর করদাতাদের আয়কর বিবরণী দাখিলের জন্য নির্ধারিত শেষ সময়... বিস্তারিত
সময় বাড়ানোর দাবি ডিসিসিআইয়ের
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকআয়কর রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বাড়ানোর দাবি করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় আগামী রবিবার পর্যন্ত নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ডিসিসিআই মনে করে, ৩১ অক্টোবর পর্যন্ত এ সুযোগ দেওয়া উচিত।
গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে ডিসিসিআই জানায়, ইতিমধ্যে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং করদাতা সব করপোরেট এবং ব্যক্তি করদাতা আয়কর রিটার্ন দেওয়ার প্রস্তুতি নিয়েছে। কিন্তু... বিস্তারিত
গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে ডিসিসিআই জানায়, ইতিমধ্যে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং করদাতা সব করপোরেট এবং ব্যক্তি করদাতা আয়কর রিটার্ন দেওয়ার প্রস্তুতি নিয়েছে। কিন্তু... বিস্তারিত
অক্টোবরের মধ্যে চূড়ান্ত করতে হবে এডিপির কর্ম ও ক্রয় পরিকল্পনা
বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্কপরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের জন্য প্রকল্পগুলোর কর্ম ও ক্রয় পরিকল্পনা অক্টোবর মাসের মধ্যে চূড়ান্ত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
তিনি গতকাল রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলনকক্ষে চলতি অর্থবছরের (২০১১-১২) বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশ দেন।
তিনি কর্মকর্তাদের উদ্দেশ বলেন, প্রয়োজনের তুলনায় যদি কোনো প্রকল্পে অর্থ... বিস্তারিত

শিল্প বাণিজ্য -এর আরো সংবাদ
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com