|
|
সিরাজগঞ্জে গ্রামবাসীর দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা গ্রামে গতকাল শনিবার আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে ফকির ও খাঁ গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ অন্তত ৫০ জন আহত হয়েছে।
আহতদের শাহজাদপুরের পোতাজিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের ১১টি গুলি ছুড়েছে। এলাকায় বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন সরকার জানান, রাউতারা গ্রামের ফকির ও খাঁ গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত শুক্রবার রাউতারা স্লুইসগেটে মাটি ফেলাকে কেন্দ্র করে এ দুই গ্রুপের সমর্থকদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এরই জের ধরে গতকাল বিকেলে আবুল কালাম ফকির ও সাহেব আলী খাঁর নেতৃত্বে উভয় পক্ষের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। দফায় দফায় সংঘর্ষে তারা দেশি অস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষে লাইলী বেগম, নবিয়া খাতুন, সিরাজুল ইসলাম, সাহেব আলী, মেসবাহ উদ্দিন, পাখি মিয়া, বাচ্চু মিয়া, আকতার হোসেন, মোকতার হোসেন, সেলিম উদ্দিন, আবদুর রশিদ, আহমদ আলী গুরুতর আহতসহ অন্তত ৫০ জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থাকায় পুলিশ শটগানের ১১টি গুলি ছোড়ে। পরে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় উত্তেজনা বিরাজ করায় বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সিরাজগঞ্জ প্রতিনিধিআহতদের শাহজাদপুরের পোতাজিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের ১১টি গুলি ছুড়েছে। এলাকায় বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন সরকার জানান, রাউতারা গ্রামের ফকির ও খাঁ গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত শুক্রবার রাউতারা স্লুইসগেটে মাটি ফেলাকে কেন্দ্র করে এ দুই গ্রুপের সমর্থকদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এরই জের ধরে গতকাল বিকেলে আবুল কালাম ফকির ও সাহেব আলী খাঁর নেতৃত্বে উভয় পক্ষের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। দফায় দফায় সংঘর্ষে তারা দেশি অস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষে লাইলী বেগম, নবিয়া খাতুন, সিরাজুল ইসলাম, সাহেব আলী, মেসবাহ উদ্দিন, পাখি মিয়া, বাচ্চু মিয়া, আকতার হোসেন, মোকতার হোসেন, সেলিম উদ্দিন, আবদুর রশিদ, আহমদ আলী গুরুতর আহতসহ অন্তত ৫০ জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থাকায় পুলিশ শটগানের ১১টি গুলি ছোড়ে। পরে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় উত্তেজনা বিরাজ করায় বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
খবর -এর আরো সংবাদ
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com