ঢাকা, শনিবার ২৮ এপ্রিল ২০১২, ১৫ বৈশাখ ১৪১৯, ৫ জমাদিউস সানি ১৪৩৩
¦
ছোট ভাইয়ের নামাজে জানাযা৬ ঘন্টার জন্য প্যারোলে মুক্ত মুজাহিদ নিজস্ব প্রতিবেদক
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদ তার ছোট ভাইয়ের নামাজে জানাযায় অংশ নিতে আজ দুপুর ৩টা ২০ মিনিটে প্যারোলে মুক্তি পেয়েছেন বলে তার আইনজীবী ব্যারিস্টার মুন্সী আহসান কবীর নিশ্চিত করেছেন। নারায়ণগঞ্জ জেলার কেন্দ্রীয় কারাগার থেকে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

মুজাহিদকে নারায়ণগঞ্জ থেকে উত্তরায় নিয়ে যাওয়ার জন্য একটি মাইক্রোবাস ও পিকআপের ব্যবস্থা রয়েছে বলে কারা কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে। সব মিলে ৬ ঘণ্টার জন্য তিনি মুক্ত থাকবেন।

প্রসঙ্গত, মুজাহিদের ভাই আলী আশরাফ মো. শোয়ায়েব দৈনিক সংগ্রামের ফরিদপুর জেলা প্রতিনিধি ও ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ছিলেন। তার পরিবার জানায়, গতকাল সকালে শহরের পশ্চিমখাবাসপুরের নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। পরে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেল ৫টার দিকে মানিকগঞ্জের আরিচার কাছে তিনি মারা যান (ইন্নালিল্লাহি--- রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
সর্বশেষ সংবাদ -এর আরো সংবাদ
Jobs in Bangladesh
আজকের পাঠকসংখ্যা
২৭১৯১১
পুরোনো সংখ্যা
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
free counters
Latest News Portal Food Recipe in Bangladesh jobs in Bangladesh