|
|
পরবর্তী সংবাদ » |
লতিফুল হক১৯৬৫ সালের ৯ অক্টোবর জন্ম নেওয়া শিলাজিৎ পড়েছেন সেন্ট পল কে জি স্কুল, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল আর স্কটিশ চার্চ কলেজে। এরপর বিদ্যাসাগর কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক শেষে সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন। ছেলেবেলা থেকেই ছিল গানের নেশা। তবে ১৯৯৪-তে এসে বের হয় তাঁর প্রথম একক অ্যালবাম 'ভূমিকা'। এ অ্যালবামের 'ভূমিকা' আর 'ভগবান' গান দুটি আশাতীত জনপ্রিয়তা পায়। পরে বাজারে আসে 'আমরাও বেঁচে আছি', 'ঠিক এখনি', 'এক্স প্রেম', 'ফিসফিস'সহ বেশ কয়েকটি অ্যালবাম। প্রতিটি অ্যালবামই ছিল 'হিট'। ২০০১-এ এসে শিলাজিৎ লোকগানের দিকে ঝুঁকে পড়েন। এ সময় অনেক শিল্পীর সঙ্গে তাঁর লোকগানের যৌথ অ্যালবাম বাজারে আসে। ফোক রক ব্যান্ড 'আমরা'র সঙ্গেও গেয়েছেন তিনি।
অভিনয়েও বেশ নিয়মিত শিলাজিৎ। 'কাটাকুটি', 'জিয়ো কাকা', 'বাই বাই ব্যাংকক', 'ছ এ ছুট্টি'সহ অভিনয় করেছেন কয়েকটি সিনেমায়। তাঁকে নিয়ে আরো জানতে ক্লিক করুন www.silajit.com-এ।
শিলাজিৎ _এর কনসার্টের কয়েকটি ছবিতে গ্রাফিকসের কারুকাজে সাজানো হয়েছে সাইটের হোমপেইজ। ওপরে ডান দিকে রয়েছে সাম্প্রতিক খবর। DAMACES-এ রয়েছে এ পর্যন্ত মুক্তি পাওয়া শিলাজিতের অ্যালবাম ও সিনেমার তালিকা। বাড়তি পাওনা হিসেবে রয়েছে অ্যালবামের পোস্টার। TRIP-এ রয়েছে শিলাজিতের গানের বিশাল সংগ্রহ। এখানকার ALBUM AUDIOS-এ গিয়ে শুনতে পারবেন পছন্দের গান। ALBUM VIDEOS বিভাগ থাকলেও এতে কোনো ভিডিও নেই। শিলাজিতের গানের ভিডিও দেখতে ভক্তদের হয়তো আরেকটু অপেক্ষা করতে হবে। পরের PEEP SHOW স্মৃতির ফ্রেমে বাঁধা। এখানে রয়েছে শিলাজিতের রেকর্ডিং, কনসার্টসহ নানা মুহূর্তের ছবি। রয়েছে ওয়ালপেপারও। ছবির ওপর ক্লিক করে সেটা বড় আকারে দেখা যাবে। সর্বশেষ ADDICTION-এ রয়েছে বেশ বড় একটি ফরম। ফরমটি পূরণ করে ভক্তরা শিল্পীর গান বা অভিনয় সম্পর্কে মতামত জানাতে পারবেন।
সাইটের নিচ দিকে রয়েছে ফেইসবুক, টুইটারসহ কয়েকটি সামাজিক যোগাযোগ সাইটের লিংক। লিংকে ক্লিক করে সামাজিক যোগাযোগ সাইটে শিল্পীর সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে।
পরবর্তী সংবাদ » |
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com









