ঢাকা, সোমবার ২৩ এপ্রিল ২০১২, ১০ বৈশাখ ১৪১৯, ৩০ জমাদিউল আউয়াল ১৪৩৩
মূল পাতা  শেষের পাতা
সরেজমিন : রাতের ঢাকা'ধরা আর ছাড়ায়' ব্যস্ত পুলিশ এস এম আজাদ
শনিবার রাত পৌনে ১টা। রাজধানীর পল্টন থানা ভবনের বারান্দায় চোখে পড়ল একটি টেবিলে রাখা দুটি মনিটরে চলছে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় ধরা অনেক দৃশ্য। দুটি মনিটরে ৯টি করে ১৮টি ভাগে দেখা যাচ্ছে পল্টনের পুরো এলাকা। বিশেষ করে বিএনপির কেন্দ্রীয় অফিস ও আশপাশের এলাকার সব সড়কই এসব ক্যামেরার আওতায়। তবে মনিটরের সামনে কোনো অপারেটর দেখা গেল না। ডিউটি অফিসার শহীদুল্লাহ জানান, রাতেই এ সিসি ক্যামেরাগুলো চালু করা হয়েছে। হরতালের সময় নিরাপত্তা নিশ্চিত করতে এ ব্যবস্থা। থানার টিমগুলো হরতালের আগে বিশেষ ডিউটিতে বাইরে রয়েছে।
রাত সোয়া ১টা। খিলগাঁও থানা কমপ্লেক্স। থানা থেকে লুঙ্গি পরা এক ব্যক্তি বের হয়ে অপেক্ষমাণ ছয়জনের সঙ্গে হেঁটে যাচ্ছিলেন ঝিলপাড়ের দিকে। তাঁদের... বিস্তারিত
১৬ বছর পর আদেশ কার্যকরমেডিক্যাল অ্যাসিস্ট্যান্টরা এখন এসএসিএমও তৌফিক মারুফ
প্রায় ১৬ বছর পর কার্যকর হলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি আদেশ। এ আদেশের মাধ্যমে দেশের স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় থাকা প্রায় ছয় হাজার ডিপ্লোমা চিকিৎসকের সনদধারী 'মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট' এখন 'উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার' (এসএসিএমও) পদে রূপান্তরিত হলেন। অবশ্য একই মন্ত্রণালয়ের অধীনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ওই পদ রূপান্তরের আদেশ কার্যকর হয়েছে ১৬ বছর আগেই।
এমবিবিএস সনদধারী চিকিৎসকদের আপত্তির মুখে এত বছর সরকারের এ... বিস্তারিত
নতুন বাজেট পেশ ৭ জুনএডিপির আকার হবে ৫৪ হাজার কোটি টাকা নিজস্ব প্রতিবেদক
এক লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট নিয়ে আগামী ৭ জুন সংসদে হাজির হবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশাল এই বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার হবে ৫৪ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে ভর্তুকির পরিমাণ ৪০ হাজার কোটি টাকা। এর মধ্যে এ বছর ২৯ হাজার কোটি দেওয়া হবে। আর বাকি ১১ হাজার কোটি টাকার দায় থাকবে নতুন বাজেটে। নতুন বাজেটে ব্যাংকঋণের ওপর নির্ভরতা থাকলেও সার্বিক... বিস্তারিত
শিগগির বাংলাদেশ সফরে
আসছেন কাতারের আমির
বাসস
কাতারের আমির শেখ হামাদ বিন খালিফা আল-থানি শিগগির বাংলাদেশ সফরে আসার ব্যাপারে সম্মত হয়েছেন। তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশটির আমিরের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও কুয়েতের মধ্যকার সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
গতকাল রবিবার কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএনসিসি) আঙ্কটাড-১৩ সম্মেলনের বাইরে... বিস্তারিত
সমাবেশে হুঁশিয়ারিবিএনপি কঠোর হলে আওয়ামী লীগও হবে নিজস্ব প্রতিবেদক
প্রধান বিরোধী দল বিএনপি যত কঠোর হবে, আওয়ামী লীগ আরো কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের নেতারা। ক্ষমতাসীন দলের নেতারা বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কখনোই পিছপা হবেন না তাঁরা। রাজপথে জনগণের পাশে থেকে বিরোধী দলের হঠকারিতা মোকাবিলা করবেন।
গতকাল রবিবার এক বিক্ষোভ সমাবেশে ক্ষমতাসীন দলের নেতারা বিএনপির হরতালের জবাবে এসব কথা বলেন। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর আওয়ামী লীগ 'হরতালের... বিস্তারিত
শেষের পাতা -এর আরো সংবাদ
মূল পাতা  শেষের পাতা
Jobs in Bangladesh
আজকের পাঠকসংখ্যা
৭০৭৫৯০
পুরোনো সংখ্যা
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
free counters
Latest News Portal Food Recipe in Bangladesh jobs in Bangladesh