|
|
খুলনা সদর থানায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে এক ছাত্রদলকর্মীকে নির্যাতন, অন্যজনকে চোখ বেঁধে দাঁড় করিয়ে রাখা হয়েছে। ছবি : কালের কণ্ঠ
নিজস্ব প্রতিবেদক, খুলনাপ্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে নগরীর টুটপাড়া মোড় এলাকায় পিকেটিং করছিলেন ছাত্রদলের কর্মী এস এম মাহমুদুল হক টিটো ও ফেরদৌস রহমান মুন্না। ওই সময় সেখানে একটি ককটেল বিস্ফোরিত হয়। শব্দ পেয়ে পুলিশ ধাওয়া করলে তাঁরা আত্মগোপন করেন। একপর্যায়ে সহকারী পুলিশ কমিশনার (সদর জোন) মো. সাখাওয়াত হোসেন এবং থানার ওসি এস এম কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশ টুটপাড়া সেন্ট্রাল রোডে একটি বাড়িতে ঢুকে টিটো ও মুন্নাকে আটক করেন। পরে তাঁদের গাড়িতে তুলে ওসি নিজেই সরাসরি থানার দোতলায় নিয়ে যান। সেখানে প্রথমে মাহমুদুল হক টিটোর দুই হাত বেঁধে ফ্যানের রডের সঙ্গে ঝুলিয়ে বেদম প্রহার করা হয়। ওই সময় পাশেই কাপড় দিয়ে দুই চোখ বেঁধে অন্য কর্মী ফেরদৌস রহমান মুন্নাকে দাঁড় করিয়ে রাখা হয়। ওসির নির্যাতনে টিটো চিৎকার করতে থাকলে থানার চারপাশে সাধারণ লোকজন ভিড় জমায়। খবর পেয়ে সাংবাদিকরাও থানায় উপস্থিত হলে প্রথমে পুলিশ দোতলায় উঠতে বাধা দেয়। সে বাধা অতিক্রম করে দোতলায় উঠলে সাংবাদিকদের দেখে ওসি কামরুজ্জামান ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে দ্রুত কক্ষ থেকে বেরিয়ে এসে গালাগাল করে সাংবাদিকদের দিকে তেড়ে আসেন এবং দুর্ব্যবহার করে তাঁদের বাইরে বের করে দেন। পরে থানার কলাপসিবল গেটে তালা লাগিয়ে দেওয়া হয়।
প্রথম পাতা -এর আরো সংবাদ
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com








